চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়াকে ঠেকাতে চীনের প্রতি ট্রাম্পের নতুন পরামর্শ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ন ০৯, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-এশিয়া সফর-শি জিনপিং-চীন-নর্থ কোরিয়া

নর্থ কোরিয়ার পারমাণবিক অস্ত্র প্রকল্প বন্ধ করতে ‘অনেক বেশি কঠোর পরিশ্রম’ করার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীনে চলমান বাণিজ্য ঘাটতিতে দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘সুবিধা আদায়ের চেষ্টা করলেও তার জন্য চীনকে তিনি দোষ দেবেন না’ বলেও মন্তব্য করেন।

এশিয়ায় ম্যারাথন সফরের তৃতীয় গন্তব্য চীনের রাজধানী বেইজিংয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের এক ফোরামের আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ কথা বলেন ট্রাম্প।

এর আগে বুধবার স্থানীয় সময় সকালে ডোনাল্ড ট্রাম্প ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রতিনিধি দল নিয়ে বেইজিংয়ে পৌঁছালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান জিনপিং দম্পতি। বৃহস্পতিবার জিনপিং-ট্রাম্প আলোচনার জন্য গ্রেট হল অব পিপল-এ পৌঁছালে সেখানেও আড়ম্বরপূর্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর দু’দেশের প্রধান বৈঠক করেন। ওই বৈঠকের পর ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট।ডোনাল্ড ট্রাম্প-এশিয়া সফর-শি জিনপিং-চীন-নর্থ কোরিয়া

ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের বড় একটি অংশ জুড়ে রয়েছে নর্থ কোরিয়া। চীন অর্থনৈতিক দিক থেকে নর্থ কোরিয়ার সবচেয়ে বড় বন্ধুরাষ্ট্র। তাই চীনের সঙ্গে আলোচনায় অন্যতম মূল বিষয় এই নর্থ কোরিয়া।

বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বেইজিংকে পিয়েইয়াংয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে জোর দেন। পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধ করার জন্য নর্থ কোরিয়ার ওপর চাপ দিতেও বলেন তিনি। জবাবে জিনপিং বরাবরের মতোই বলেছেন, তারা সাধ্যের সবটুকু চেষ্টা করছেন। নর্থ কোরিয়ার ওপর জাতিসংঘ ঘোষিত সব অবরোধ চীনও পুরোপুরিভাবে আরোপ করে রেখেছে বলে জানান তিনি।ডোনাল্ড ট্রাম্প-এশিয়া সফর-শি জিনপিং-চীন-নর্থ কোরিয়া

Reneta

এছাড়া সকালের বৈঠক শেষে জিনপিং ও ট্রাম্প দু’দেশের মধ্যে আড়াইশ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা সংক্রান্ত চুক্তি সই হওয়ার ঘোষণা দিয়েছেন। তবে এর মধ্যে কোন চুক্তিগুলো আগেই হয়ে গেছে, নতুন করে ঘোষণা দেয়া হচ্ছে আর কোন চুক্তিগুলো এখনো বাস্তবায়ন বাকি আছে, এ ব্যাপারে পরিষ্কার করে কিছু জানানো হয়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাম্পের এশিয়া সফরডোনাল্ড ট্রাম্পডোনাল্ড ট্রাম্প-শি জিনপিংশি জিনপিং
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT