চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নরসিংদীর জঙ্গি আস্তানা’ দুইজনের আত্মসমর্পণ, বাকিরাও রাজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ন ২১, মে ২০১৭
অপরাধ
A A

জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর গাবতলীর বাড়ির ভিতরে থাকা ব্যক্তিরা র‌্যাবের আত্মসমর্পণের আহ্বানে সাড়া দিয়েছে। এরই মধ্যে রোববার সকালে দুই জন ওই আস্তানা থেকে বের হয়ে এসেছে। বাকিরাও অাত্মসমর্পণ করবে বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

এরই মধ্যে আত্মসমপর্ণে রাজি হওয়া ব্যক্তিদেন সনাক্ত করতে তাদের আত্মীয়-স্বজনকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে। ওই এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।

রোববার সকালে অভিযান শুরু হওয়ার কথা থাকলেও র‌্যাবের আত্মসমর্পণের আহ্বানে সাড়া দেয়ায় তা বন্ধ রাখা হয়। নিজেদেরকে নিরাপত্তা দেওয়ার শর্তে ওই বাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা আত্মসমর্পণ করবে বলে র‌্যাবকে জানায়।

বাড়িটির ভেতরে জেএমবি’র ৫ থেকে ৬ জন সক্রিয় সদস্য অবস্থান করছে বলে ধারণা র‌্যাবের। বাড়িটির আশেপাশের এলাকায় ১শ’ ৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার সন্ধ্যায় র‌্যাব-১১ এর একটি দল গোপন তথ্যর ভিত্তিতে ওই বাড়িটি ঘিরে রাখে।

মুফতি মাহমুদ খান জানান,  সিলেটের আতিয়া মহলে অভিযানের পর জঙ্গিরা ঢাকার আশেপাশের জেলায় অবস্থান নিয়েছে-এমন তথ্যের ভিত্তিতেই গত কয়েক দিন থেকে  নরসিংদীতে অভিযানে নামেন তারা।

শনিবারও চলে তাদের অভিযান। নরসিংদীর উত্তর গাবতলী এলাকার দুবাই প্রবাসী মইনউদ্দিনের ওই বাড়িটিতে মাদ্রাসা ছাত্র পরিচয়ে বসবাস করা ৫-৬ জনের গতিবিধি সন্দেহজনক মনে হলে জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়িটি ঘেরাও করা হয়। এরপর বাড়ির মালিকের ছোট ভাই জাকারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

Reneta

সালাউদ্দিন নামের একজন মাদ্রাসা ছাত্র পরিচয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে বাড়িটি ভাড়া নেয়। এরপর সে আরো ৪-৫ জন নিয়ে ওই বাড়িতে বসবাস শুরু করে বলেও জানায় র‌্যাব।র‌্যাবের ধারণা, বাড়িটিতে অবস্থান করা ৫ থেকে ৬ জন জেএসবি’র সক্রিয় সদস্য এবং তারা সিলেটের আতিয়া মহল থেকে পালিয়ে আসা জঙ্গি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি বিরোধী অভিযাননরসিংদীনরসিংদী জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষক ভালো থাকলে সারাদেশের মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচাতে লিভারপুলের ‘বিশেষ’ কিছু দরকার

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবার

এপ্রিল ১৪, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা অংশ নেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। ছবি: সংগৃহীত

বৈশাখী শোভাযাত্রায় বিদেশি অতিথি, বিশ্ববন্ধুত্বের বার্তা

এপ্রিল ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের আবারও সংলাপের ইঙ্গিতে তেলের দাম নিম্নমুখী

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT