চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নববর্ষে মুশফিক-সাকিবের শুভেচ্ছা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ন ১৪, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পুরোনো বছরকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করেছে বাঙালি জাতি। বর্ণাঢ্য আয়োজন ও উৎসবে নতুন বছর বরণে মেতেছে পুরো দেশের মানুষ। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিমও।

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের টি-টুয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব। দেশে না থাকলেও তিনি এ উৎসবের আনন্দ ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্টে লিখেছেন, ‘নতুন স্বপ্ন, সম্ভাবনা এবং আশার উদ্দীপনা নিয়ে আসুক বাংলা নতুন বছরের আগমনী গান। সবাইকে জানাই আনন্দ উৎসবে ভরা বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ!’

এবারের আইপিএলে হায়দরাবাদের হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ পান সাকিব। কিন্তু ভালো পারফর্ম করতে না পারায় এখন পর্যন্ত আর কোনো ম্যাচে সুযোগ পাননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিম। নিজের ভেরিফায়েড পেজে মুশফিক লিখেছেন, ‘নতুন বছরের প্রতিটি দিন হোক বর্নিল, আনন্দময় এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নববর্ষলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্চে এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস

মার্চ ২৩, ২০২৬

ট্রাম্পের হুমকির জবাবে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

মার্চ ২৩, ২০২৬

যেকোনো সময় বন্ধ হওয়ার শঙ্কায় সারাদেশের পেট্রোল পাম্প

মার্চ ২৩, ২০২৬

মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি

মার্চ ২৩, ২০২৬

খামেনির পূর্বপুরুষদের শিকড় ভারতের এক প্রত্যন্ত গ্রামে

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT