চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালোও ভালো!

রাফি আদনানরাফি আদনান
৪:৫০ অপরাহ্ন ২১, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

ভালোবাসা আদি ও অকৃত্রিম একটি ব্যাপার। মনের বিরুদ্ধে ভালোবাসা যায়না আবার ভালোবেসে ফেলার পর হারানোর ব্যথাটাও সহ্য করা যায়না। জিলাপির প্যাঁচে মোড়ানো অনুভূতির ব্যাপারটাতে জটিলতার শেষ নেই। একেকজনের কাছে ভালোবাসার শুরু ও শেষ একেকরকম।

ঠিক এমনই এক সম্পর্কের শুরু হয়েছিলো সজল ও মম’র বিয়েতে। বাবার বন্ধুর মেয়েকে জোরপূর্বক বিয়ে করে সাংসারিক জীবনে মোটেও সুখী হতে পারেনি। হতাশা, ব্যর্থতা ক্রমশ বাড়ছিলো আশপাশের মানুষদের কথাবার্তায়। সদ্য বিয়ে করা বন্ধুর বউ দেখতে চাইলেই সজলের মেজাজ ঊনসত্তরে চড়ে! এমন কুঁচ কালো বউকে কি কারো সামনে নেয়া যায়?

কিন্তু হায় পুরুষ! যে আঁধারের রূপে ডুবে তুমি ভালোবাসতে পারোনা, হতাশায় ডুবে থাকো, সেই আঁধারে কিভাবে কুঁচ কালো মেয়েটিকে আপন করে নাও? নিজের সমস্ত আবেগ কিভাবে তাকে দিয়ে দাও? নিজের পুরুষত্বকে বিলিয়ে দিয়ে কিভাবে তখন সেই কালো মেয়েটিকেই ভালোবাসতে পারো? এসব প্রশ্নের উত্তর অজানা।

ভালোবাসার সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হলো, এই অনুভূতিটা হুটহাট জন্ম নেয়। মনের অজান্তে অবহেলা করে আসা মেয়েটাকে ভালোবেসে কেয়ার করা হয়ে যায়। যার মুখ দেখলে মেজাজ খারাপ হয়ে যেতো তাকে না দেখে থাকতে পারা যায়না। ভাগ্যের পরিহাস, সময়ের কাজ সময়ে করা হলোনা। ভালোবাসা একজনের শুরু তো আরেকজনের শেষ।

নুজহাত আলভী আহমেদের পরিচালনায় এমনই এক না পাওয়ার গল্প ফুটে উঠেছে অভিনেতা সজল নুর ও জনপ্রিয় অভিনেত্রী লাক্স চ্যানেল আই তারকা জাকিয়া বারি মম অভিনীত টেলিফিল্ম ‘কুঁচ বরণ কন্যা’ টেলিফিল্মে।  চ্যানেল আইয়ে প্রচারের পর ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই টেলিফিল্মটি ইতোমধ্যে সাঁড়া ফেলেছে। টেলিফিল্মের শেষ দৃশ্যটি দর্শক নিজেরাই দেখুক, স্পয়েলার অ্যালার্ট হিসেবে শুধুই বলব যে কোনো কিছু মেনে নেয়ার প্রস্তুতি নিয়েই টেলিফিল্মটি দেখতে বসুন।

চ্যানেল আইয়ের ইউটিউবে ‘কুঁচ বরণ কন্যা’:

Reneta

Jui  Banner Campaign
ট্যাগ: কুঁচ বরণ কন্যাচ্যানেল আই ইউটিউবমমসজল
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা নব্য ফ্যাসিজম: সাদিক কায়েম

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

চ্যানেল আইতে নতুন অনুষ্ঠান ‘শিল্পায়নে বাংলাদেশ’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক সুরাইয়া আখতার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচন কমিশন ভবন ছবি: সংগৃহীত

মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস ইসির

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT