চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন মিশন নিয়ে ঢাকায় ‘স্পাইডার-ম্যান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ন ০৩, জুলাই ২০১৯
বিনোদন
A A

বিশ্বজুড়ে হলিউড সিনেমার দর্শকদের অন্যতম প্রিয় নাম ‘স্পাইডার-ম্যান’। দেয়াল বেয়ে উঠতে পারা অদ্ভুত ক্ষমতাসম্পন্ন এই সুপারহিরোর সিনেমার জন্য ভক্তদের আগ্রহ থাকে তুমুল। দুই বছর আগে মুক্তি পাওয়া সিরিজের সবশেষ ছবি ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিলো। এরপর থেকেই দর্শকদের অপেক্ষার পালা শুরু হয় নতুন সিক্যুয়েলের। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ২ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম’। আর বাংলাদেশের দর্শকদের অপেক্ষা শেষ হবে ৫ জুলাই। এ দিন ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি।

মার্ভেলের এ বছর মুক্তি পাওয়া এক দশকব্যাপী চলে আসা সুপারহিরো সিরিজ ‘অ্যাভেঞ্জার্স’-এর শেষ সিনেমা ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে স্পাইডারম্যানের নতুন সিনেমাটি। ভুয়া সংবাদ ও সংবাদকে বিকৃতভাবে উপস্থাপন করার বিষয়গুলোও উঠে আসবে এ সিনেমায়।

জন ওয়াটসের পরিচালানায় এ ছবিতে স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এটি হবে স্পাইডারম্যান চরিত্রে হল্যান্ডের দ্বিতীয় সিনেমা। স্পাইডারম্যান ছাড়াও আরেক জনপ্রিয় সুপারহিরো ঘরানার চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স’-এর কয়েকটি সিনেমায় বিশেষ দৃশ্যে দেখা গেছে হল্যান্ডকে। এবার নতুন এক শত্রুর মোকাবিলা করতে দেখা যাবে স্পাইডিকে।

সিনেমার নতুন একটি চরিত্র কুয়েন্টিন বেকের ভূমিকায় অভিনয় করছেন জ্যাক গাইলেনহাল। তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ে বাস করি, যেখানে প্রচুর জটিলতার মধ্য দিয়ে যেতে হয় আমাদের। মানুষ জানে না, তার চারপাশে কীভাবে কী হচ্ছে।’ এ সিনেমায় থাকছে নতুন চমকও। স্পাইডারম্যানের আগে থেকে বিপদ টের পাওয়ার অনুভূতি ‘স্পাইডি সেন্স’-এর নাম বদলে যাবে এ সিনেমায়।

গত ১৫ জানুয়ারি ছবির টিজার ট্রেলার মুক্তি পায়। মুক্তি পেয়েই সনির সবচাইতে বেশি দেখা সিনেমার ট্রেইলার হিসেবে রেকর্ড করে, যা আগে ছিল স্পাইডারম্যান হোমকামিংয়ের দখলে। হোমকামিংয়ের মতো এই সিনেমাতেও স্পাইডির সাথে থাকবে তার বেস্ট ফ্রেন্ড এবং ‘ম্যান ইন চেয়ার’ নেড লিডস। আবার পিটারকে বিরক্ত আর উত্যক্ত করার জন্য অবশ্য ফ্ল্যাশ থম্পসনও (টনি রেভলরি) থাকবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাভেঞ্জার্সটিজারট্রেলারলিড বিনোদনস্পাইডারম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন প্রাণের কলরবে কানাডায় বসন্ত উৎসব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল ঘিরে অপতথ্য ছড়ানো হচ্ছে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই নরেন্দ্র মোদির

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বারাক ওবামাকে বানর রূপে দেখানো ভিডিও মন্তব্য, বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT