চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন মহাকাশ স্টেশনে প্রথম নভোচারী পাঠালো চীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ন ১৭, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দেশের নতুন মহাকাশ স্টেশনের কাজ শুরু করার জন্য কক্ষপথে ৩ জন নভোচারী পাঠিয়েছে চীন।

ওই তিন নভোচারীর নাম নেই হাইশেং, লিউ বমিং এবং ট্যাং হংবো। পৃথিবী থেকে ৩৮০ কিলোমিটার উপরে তিয়ানহে মোডিউলে তিন মাসের মতো সময় কাটাবেন তারা।

এটাই হবে এখন পর্যন্ত চীনের সবচেয়ে দীর্ঘতম ক্রুযুক্ত মহাকাশ মিশন এবং প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথম।

গত মঙ্গলবার তাদের শেনঝু- ১২ ক্যাপসুলটি সফলভাবে এর লং মার্চ ২এফ রকেটের উপরে উঠে। গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলােইট লঞ্চ সেন্টার থেকে সকাল ৯টা ২২ মিনিটে সেটা সফলভাবে উৎক্ষেপণ হয়।

মহাকাশে এই উদ্বোধন এবং পরবর্তী মিশন চীনের ক্রমবর্ধমান আস্থা ও সামর্থ্যের আরও একটি  প্রদর্শন।

গত ছয় মাসে দেশটি চাঁদ থেকে পাথর ও মাটির নমুনা এনেছে পৃথিবীতে, ছয় চাকার একটি রোবট অবতরণ করিয়েছে মঙ্গলে। সেই দুটিই সবচেয়ে জটিল ও চ্যালেঞ্জিং অভিযান ছিলো।

Reneta

শেনঝু-১২ মিশনে কমান্ডার নেই হাইশেং এবং তার দলের মূল লক্ষ্য হবে ২২.৫ টন তিয়ানহে মডিউলের কাজ শুরু করা।

উৎক্ষেপনের আগে নেই বলেন, আমাদের প্রত্যাশা অনেক।  মহাকাশে আমাদের ঘর বানানো দরকার এবং নতুন তথ্যপ্রযুক্তি ব্যবহার করা দরকার। তাই এই মিশন কঠিন ও চ্যালেঞ্জিং। তবে মিশন সম্পন্ন করার আত্মবিশ্বাস আমাদের আছে।

Jui  Banner Campaign
ট্যাগ: চীননভোচারী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চোর-বাটপার-সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT