সারাদেশের হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা অনুযায়ী সারাদেশে ৪৩ লাখ ৬৮ হাজার নতুন ভোটার অর্ন্তভুক্ত হয়েছে। সব মিলিয়ে বর্তমানে দেশে মোট ভোটার ১০ কোটি ৫ লাখ। এবারে হালনাগাদে নারী ভোটার বাড়লেও হালনাগাদ তথ্যনুযায়ী পুরুষ মুত্যুর হার নারীদের থেকে দ্বিগুণ।
খসড়া তালিকায় কোন ধরণের ভুল-ভ্রান্তি থাকলে সংশোধন করার শেষ সময় ১৭ জানুয়ারী। ৩১ জানুয়ারী চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
২৫ জুলাই ২০১৫ তে ৩ বছরের তথ্য একসাথে অন্তভুক্ত করার সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছিল ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। আইননুযাযী ২ জানুয়ারীতে খসড়া তালিকা প্রকাশের বিধান মেনে সারাদেশের হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
সীমানা নির্ধারণ জটিলতা শেষ হলে শিগিরই ছিটমহলের অধিবাসীদের ভোটার করার কাজ শুরু করবে ইসি। এবার কোন রোহিঙ্গা ভোটার হয়নি বলেও জোর দাবি করেছে নির্বাচন কমিশন।







