চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরে ৩ নাটক নিয়ে ভারতে যাচ্ছে পদাতিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ন ২২, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
‘গহন যাত্রা’য় একক অভিনয়ে শামছি আরা সায়েকা

‘গহন যাত্রা’য় একক অভিনয়ে শামছি আরা সায়েকা

আর ক’দিন পরেই আসছে নতুন বছর। আর বছরের শুরতেই জানুয়ারী ও ফেব্রুয়ারীতে ৩ নাটক নিয়ে ভারত সফর করবে  পদাতিক নাট্য সংসদ। এদিকে গহনযাত্রায় শেষ হচ্ছে পদাতিক নাট্য সংসদের বছর। শুক্রবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে দলটির ৩৯তম মঞ্চ প্রযোজনা ‘গহনযাত্রার’ ১৯ তম মঞ্চায়ন।

২০১৬ সালে মঞ্চে আসে ‘গহনযাত্রা। রুবাইয়াৎ আহমেদ এর রচনায় নাটJটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকটি একক অভিনয় করেছেন শামছি আরা সায়েকা ।

উগ্রপন্থার বিরুদ্ধে দ্বৈত ও অদ্বৈতের আখ্যান নিয়ে গড়ে উঠেছে গল্পের শরীর। যেখানে দেখা যাবে,এই ভূখন্ডের  কোনো এক স্থানে জন্ম নেয় উগ্রপন্থার। সেই উগ্রপন্থার অনুসারীরা বিপরীত সব মতবাদ প্রত্যাখ্যান করে শুধুমাত্র একটি মতবাদকেই প্রতিষ্ঠা করতে চায়। এজন্যে তারা চালায় ধ্বংসলীলা, বইয়ে দেয় রক্তগঙ্গা, হত্যা করে অগণিত মানুষ, ধর্ষিত হয় অসংখ্য নারী। ভিন্ন মতাদর্শের এক ক্ষুদ্র সম্প্রদায়ের মানুষদের তারা ধরে নিয়ে বন্দি করে রাখে। বন্দিদশা থেকে পালাতে চায় অনেকে। কিন্তু মারা পড়ে তারা। শুধু একজন বেঁচে যায়। সালমা। কিন্তু বেঁচে গিয়ে ফিরে আসে সালমা। খোলা প্রান্তরে পড়ে থাকা লাশগুলো সমাহিত করবে বলে। এই সময়ে সালমা নিজের অভ্যন্তরে টের পায় অপর কারো অস্থিত্ব। সেই অস্তিত্ব হয়তো তারই বর্ধিত কোনো রূপ কিংবা অপররূপে সে নিজেই অথবা অন্যকিছু। আমরা জানি না। সেই অস্থিত্ব তার সঙ্গী হয়। মৃতদের কবর দেবার পর সালমা খোঁজ করে তার প্রার্থিত পুরুষের। খুঁজে পায় ল্যাম্পপোস্টে ছিন্নমস্তক ঝুলে আছে সেই পুরুষ। সালমা উগ্রপন্থিদের হাতে ধরা পড়ে। তাকে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। ঠিক তখন সালমা উপলব্ধি করে এ তার পরীক্ষা, যে পরীক্ষায় উত্তীর্ণ হলে সে পাবে পরমের সান্নিধ্য। সালমার নিজের অন্তর্ধানের মধ্যদিয়ে মঙ্গল কামনা করে, যেন  সব অনাচার আর বিভেদ লুপ্ত হয় পৃথিবী থেকে।

সালমা চরিত্রের অভিনেত্রী সায়েকা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সালমা একটি সাধারণ মেয়ে। যে নির্যাতনের মধ্যে থাকে। তার মধ্য থেকে সে ভিন্ন স্বরে কথা বলতে চায়। ফেরদৌসী মজুমদার, রোকেয়া রফিক বেবী, রোজী সিদ্দিকী বা মোমেনা চৌধুরীদের পথ বেয়ে একক অভিনয় প্রসঙ্গে সায়কা বলেন, তাদের সঙ্গে তুলনা করার কথা ভাবার মত বেয়াদবী আমি করতে চাইনা। তারা নমস্য। আমি আমার মত যতটুকু পারি চেষ্টা করেছি।’

মঞ্চ নাটক ‘কাল রাত্রি’র দৃশ্য

এদিকে নতুন বছরে তিন নাটক নিয়ে জানুয়ারী নদীয়া এবং ফেব্রুয়ারীতে কোলকাতা সফরে যাবে পদাতিক নাট্য সংসদ। ১৭ জানুয়ারী নদীয়য় মঞ্চস্থ হবে দলটির ৪১ তম প্রযোজনা ‘গুনজান বিবির পালা।’ সায়েদা সিদ্দিকীর স্ক্রীপ্ট ও নির্দেনায় নাটকটি এ বছর মঞ্চে এসেছে। ফেব্রুয়ারীতে কোলকাতায় মঞ্চস্থ হবে দলটির দুই নাটক ‘কালরাত্রি’ ও ‘গহন যাত্রা।’

চলতি বছরে নতুন নাটক ‘গুনজান বিবির পালা’ মঞ্চে আনে দলটি। এ ছাড়া বছর জুড়ে মঞ্চে সরব ছিল জানিয়ে দলটির প্রচার ও গণযোগাযোগ সম্পাদক  জানান, এপ্রিলে দলটি ৪দিনব্যাপী উৎসবও করেছে। এ বছর অর্ধশতাধিকবারের বেশি মঞ্চে উঠেছে দলটি।

Jui  Banner Campaign
ট্যাগ: পদাতিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চোর-বাটপার-সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT