চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরে ম্যানসিটির প্রথম শিরোপা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নতুন বছরে প্রথম ট্রফি জিতল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার সিটি। রোববার বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপ বা কারাবাও কাপের ফাইনালে তারা হারায় চেলসিকে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে। তাতে ব্লুজদের ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জেতে সিটিজেনরা।

কিছু দিন আগেই প্রিমিয়ার লিগে ম্যানসিটির বিরুদ্ধে ছয় গোল হজম করেছিল চেলসি। লিগ কাপের ফাইনালে সে জন্যই যেন বাড়তি সতর্ক ছিলেন চেলসি কোচ মাউরিসিও সারি।

শুরুতে চেলসি গুটিয়ে থাকলেও বিরতির পর ধীরে ধীরে মিডফিল্ড কব্জা করতে শুরু করেন এনগোলো কন্তে। উইংয়ে এডিন হ্যাজার্ডও নড়চড়া শুরু করলে চাপে পড়ে সিটির ডিফেন্স। হতাশাও বাড়তে শুরু করে পেপ গার্দিওলার। সার্জিও আগুয়েরো গোল করলেও তা অফসাইডের জন্য বাতিল হয়। দ্বিতীয়ার্ধের শেষে এবং অতিরিক্ত সময়ের প্রথমার্ধে চেলসিকেই বেশি ভয়ঙ্কর দেখিয়েছে।

ম্যাচের শুরুতে অবশ্য চাপ ছিল সিটিরই। কিন্তু প্রথমার্ধে সেই চাপ গোলে বদলাতে পারেননি আগুয়েরো-জেসুসরা। অন্যদিকে ডিফেন্সকে জমাট রাখাই মূল উদ্দেশ্য ছিল চেলসির।

তবে দ্বিতীয়ার্ধের খেলা হয় পুরোটাই ওপেন। দু’দলই গোলের জন্য চাপ বাড়ায়। তবে শেষদিকে খিদেটা বেশি ছিল চেলসিরই। হ্যজার্ড, কন্তেরা সুযোগ পেলেও গোল করতে পারেননি। ফলে খেলা যায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে চেলসির চাপ থাকলেও, সহজ সুযোগ পেয়েছিলন আগুয়েরো। কিন্তু বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি।

Reneta

টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে কাপ ঘরে তোলে সিটি। কোচ হিসাবে ক্যারিয়ারের ২৫তম খেতাব জিতলেন গার্দিওলা।

এই নিয়ে টানা দ্বিতীয়বার ইএফএল কাপ চ্যাম্পিয়ন হল ম্যানসিটি। অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলা শুরু করে খেতাব ধরে রাখতে সক্ষম হল তারা। সব মিলিয়ে ম্যানচেস্টার সিটির এটি ষষ্ঠ লিগ কাপ শিরোপা।

Jui  Banner Campaign
ট্যাগ: কারাবাও কাপম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার পায়ে প্লাস্টার, সামাজিক মাধ্যেম ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT