চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন প্রস্তাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ পূর্বাহ্ন ১৬, জানুয়ারি ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

বেতন স্কেলের অসঙ্গতি দূর করতে নতুন প্রস্তাব বিষয়ে বৈঠক করেছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আলাদা অালাদা বৈঠকের পর একটি সমন্বিত প্রস্তাব আগামীকাল রোববার সরকারকে জানাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আহ্বান করা হয় সাধারণ সভা। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সভায় আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয়। এ সভায় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারাও উপস্থিত ছিলেন।

বিএসএমএমইউতে শিক্ষক সমাবেশে ফেডারেশনের মহাসচিব অধ্যাপক মাকসুদ কামাল বলেন, পে-স্কেল নিয়ে নিজেদের দাবি দাওয়া সম্বলিত একটি প্রস্তাবনা রোববার শিক্ষামন্ত্রণালয়ে পেশ করতে যাচ্ছেন তারা। সপ্তম বেতন কাঠামোতে শিক্ষকরা যেভাবে সুযোগ সুবিধা পেত সেগুলোই থাকছে প্রস্তাবনায়। প্রস্তাবনা পেশের দু-একদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বলেও আশা ফেডারেশনের।

শিক্ষক নেতাদের দাবি, অধ্যাপকদের মধ্য থেকে গ্রহণযোগ্যসংখ্যক একটি অংশকে হলেও জ্যেষ্ঠ সচিবদের সমান বেতন স্কেল দিতে হবে। না হলে তারা আন্দোলন থেকে সরে আসবেন না।

সিলেকশন গ্রেড বহাল, গ্রেড সমস্যা নিরসন ও পৃথক বেতন স্কেলের দাবিতে ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।

Reneta

এ কারণে চার দিন ধরে বিশ্ববিদ্যালয়গুলো অচল হয়ে আছে। ক্লাস বন্ধ হয়ে যাওয়ায় আবারও সেশনজটের আশঙ্কা করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমরা এমনিতেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে সেশনজটে পড়ে আছি। আবার শিক্ষকদের লাগাতার কর্মবিরতি। শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে সরকারকে এ সমস্যা দ্রুত সমাধান করা প্রয়োজন। নতুবা পরিস্থিতি উল্টো দিকে গড়াতে পারে।

এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি খবির উদ্দিন বলেন, আমরা সরকারকে দীর্ঘ ৮ মাস সময় দিয়েছি। কিন্তু তারপরও তারা কোনো সমাধানে আসতে পারেননি। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভাবমূর্তি নষ্ট করাসহ দেশের মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকরা যাতে করে এখানে আসতে না পারে সেইজন্য সরকার একটি গভীর চক্রান্ত হাতে নিয়েছে। এই আন্দোলন শুধু আমাদের ব্যক্তিস্বার্থে না পুরো জাতির স্বার্থে।

অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনঃসংশোধনের দাবিতে চলা এই আন্দোলনে শিক্ষার্থীরা বিপাকে পড়ায় ভুক্তভোগিরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: পে-স্কেলশিক্ষকদের আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের জন্য নেয়া সিদ্ধান্ত প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টার ‘ইউটার্ন’

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রতিবেদকের তোলা ছবি।

৩ দিন মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে বিশেষ বিধি-নিষেধ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
পুলিশ প্লাজা শপিং মল। ছবি: আহসান কামরুল

নির্বাচন উপলক্ষে বন্ধ দোকানপাট ও শপিংমল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, সব প্রস্তুতি সম্পন্ন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT