বিরোধীদল আন্দোলনে না থাকার পরও সরকারের ভেতর সংকট ঘনীভূত হচ্ছে বলে দাবি করেছে বিএনপি। সংকট উত্তরণে আবারও নতুন নির্বাচনের দাবি করেছে দলটি। নির্বাচনকালীন অন্তবর্তী সরকার নিয়ে হাইকোর্টের দেয়া পর্যবেক্ষণ বাস্তবভিত্তিক এবং প্রয়োগযোগ্য নয় বলে দাবি করেছেন দলের মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন।
বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রায়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের পর্যবেক্ষণে জনগনের অন্তর্নিহিত ইচ্ছার প্রতিফলন ঘটেছে।







