চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন দুই নায়ক খুঁজছেন শাকিব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ন ০৪, জুলাই ২০১৮
বিনোদন
A A

‘নায়িকা তো ব্রেক দিয়েছি। এবার নায়ক দরকার। শিগগির নতুন একটা ছবির কাজ শুরু করবো। বেশিরভাগ শুটিং হবে থাইল্যান্ডে। একেবারে ফাটাফাটি গল্প। সেখানে তিনজন নায়ক প্রয়োজন। আমি আছি, আরও দুজন হিরো (নায়ক) দরকার। প্রত্যেকের চরিত্রের গুরুত্ব সমান। এখনও ছবির নাম চূড়ান্ত হয়নি’- চ্যানেল আই অনলাইনকে বলছিলেন চিত্রনায়ক শাকিব খান।

ঢাকাই ছবির শীর্ষ এই নায়ক বলেন, ‘ছবিটি নির্মাণ করবেন শাহীন সুমন। শাপলা মিডিয়া থেকেই নির্মিত হবে এটি। একেবারে দেশি ছবি।’  আরও বলেন, ‘ছবির গল্প যেমন হবে, তেমনি গানও হবে অন্যতম আকর্ষণ। এক গানে তিন হিরোকে দেখা যাবে। দেশের বাইরের কোরিওগ্রাফার কাজ করবেন।’ শাকিব বলেন, ‘ছবিটা হবে এই সময়ের গল্প নিয়ে। মানহীন কাজ করবো না যেহেতু বলেছি, আর করবোই না।’

শাপলা মিডিয়ার প্রযোজনায় শাকিব খান বর্তমানে এফডিসিতে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং করছেন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবিতে তার নায়িকা শবনম বুবলী। এ ছবির শুটিং একেবারে শেষের দিকে। আগামী ঈদুল আজহাকে টার্গেট করে ছবিটি নির্মাণ করা হচ্ছে। শাকিব বলেন, দর্শক এই ছবি দেখে আনন্দ পাবেন। ধরে ধরে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, দেশের বাইরে কাজ করছি। সেখান থেকে যা শিখছি সেটা নিজের দেশে ব্যবহার করছি। একটা ইউনিটের দশজন মানুষকে আমি যখন নতুন কিছু শেখাতে যাচ্ছি, এতে পাঁচজন মন দিয়ে সেটা শিখলে তারাই উপকৃত হচ্ছেন।

এদিকে, গত ২৬ জুন রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবির মহরত করেন শাকিব-বুবলী। সহসা এই ছবির শুটিং শুরু হচ্ছে না বলে জানান ঢাকাই ছবির এই কিং খান। তিনি জানান, নতুন যে ছবিটার কথা বললাম এটা আগে কাজ শুরু করবো। ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবি নিয়ে আপাতত কোনো মাথাব্যথা নেই।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যাপ্টেন খানলিড বিনোদনশবনম বুবলীশাকিব খানশাপলা মিডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT