চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন টেনিস তারকা ডাস্টিন ব্রাউন’র অন্যরকম জীবন

সাবিত খানসাবিত খান
১২:৩৪ পূর্বাহ্ন ০৫, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

উম্বলডন ২০১৫’তে অল ইংল্যান্ড ক্লাবে বিরাট বড় এক অঘটনের জন্ম দিয়েছিলেন ডাস্টিন ব্রাউন। দ্বিতীয় রাউন্ড থেকেই জটাধারী ব্রাউন বিদায় করে দেন দুইবারের উম্বলডন চ্যাম্পিয়ন এবং ১৪ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাফায়েল নাদালকে।

বিশ্বর‌্যাঙ্কিয়ের ১০২ নম্বর অবস্থানধারী ৩০ বছর বয়সী এই নতুন সেনসেশনের জীবন অনেকটা বদলে গেছে এই অসাধারন জয়ের পর। বিভিন্ন গণমাধ্যমেন নজরে আসেন তিনি, প্রকাশ পেতে থাকে তার বর্ণিল অতীত-বর্তমানের বিভিন্ন খবর।

অদ্ভুত জীবন যাপন করা এই জার্মানে অতীত আপনাকে একই সাথে অভিভুত করবে, তেমনি বেদনার্তও করবে। কোর্টে প্রতিপক্ষের খেলোয়াড়ের ওপর আগ্রাসিভাবে খেলা ব্রাউনের আচরণে প্রভাব ফেলেছে তার অতীত জীবনের নানা প্রতিকুলতা। ১৯৯৬ সালের আগস্টে সর্বশেষ নাপিতের শরনাপন্ন হওয়া এই বিশাল চুলের জটাধারী শীঘ্রই তার চুলের স্টাইলও বদলাচ্ছেন না। কেউ কেউ গায়ক বব মার্লির সাথে তার মিল খুঁজে পাচ্ছেন।

জীবিকার তাগিদে প্রায় তিন বছর ইউরোপ জুড়ে নিচু সারির টুর্নামেন্টের প্রচারণার জন্য ভক্সওয়াগন ভ্যান চালিয়েছেন তিনি।

জ্যামাইকান বাবা লিউরি এবং জার্মান মা ইঞ্জের সন্তান ব্রাউনের জন্মস্থান জামার্নি। তার অতীত জীবন নানা ধরনের প্রতিকূলতায় জীর্ণ ছিলো। জার্মান শহর উইনসেনের একটি স্কুলে ছাত্রজীবন কাটানো ব্রাউনকে তার আচরণের জন্য প্রায়শই ‍তিরস্কারের শিকার হতে হয়েছে।

জামার্নির উত্তরাংশে শৈশব কাটানো ব্রাউনকে বিভিন্ন সমস্যার সম্মুখীণ হওয়ার পাশাপাশি বর্ণবৈষম্যেরও শিকার হতে হয়েছে। তার বয়ানেই এসকল কথা জানা যায়। প্রাইমারি স্কুলে থাকতে কয়েকবার হামলার শিকারও হতে হয় তাকে।

Reneta

এবারের উম্বলডনএ ব্রাউনের অগ্রযাত্রা তৃতীয় রাউন্ডে হোঁচট খায় সার্বিয়ার ভিক্টর ট্রয়কির কাছে। শনিবারের ম্যাচটিতে ৬-৪ ৭-৬(৭-৩) ৪-৬ ৬-৩ ব্যবধানে হেরে যান এই জার্মান বিস্ময়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উম্বলডনটেনিস
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন সেনা দল

ইরানে সীমিত স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্চ ২৯, ২০২৬

ঈদের বিরতি শেষে আবারও শুরু সংসদ অধিবেশন

মার্চ ২৯, ২০২৬

নতুন ‘হ্যারি পটার’ ট্রেলারে ইন্টারনেট দুনিয়ায় ঝড়

মার্চ ২৯, ২০২৬

চারদিকে ‘চক্র ২’-এর প্রশংসা, সাফল্য উদযাপন

মার্চ ২৯, ২০২৬

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT