নতুন বছরের শুরুতেই নতুন জীবনে প্রবেশ করলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। কনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের সহকারী অধ্যাপক নাদিয়া নন্দিতা ইসলাম।
শনিবার নাদিয়ার বাবা শিক্ষামন্ত্রীর নুরুল ইসলাম নাহিদের রাজধানীর হেয়ার রোডের বাসায় অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠান।
বিয়ের পর ফেসবুকে পোস্ট দিয়ে সবার শুভকমনা চান ইমরান এইচ সরকার।
ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, আমি এবং নন্দিতা আমাদের নিজেদের পছন্দে এবং পারিবারিক আয়োজনে নতুন জীবন শুরু করেছি। আশা করি আমরা সবসময় আপনাদের শুভকামনায় থাকবো। সকলের মঙ্গল হোক।
হ্যাপি নিউ ইয়ার!









