চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ‘গণতান্ত্রিক’ মিয়ানমারের সংসদ বসছে আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ পূর্বাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

মিয়ানমার নতুন গণতান্ত্রিক যুগে প্রবেশের দ্বারপ্রান্তে। প্রায় ৫০ বছরের সেনাশাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক সরকার গঠনের উদ্দেশ্যে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ পার্লামেন্ট অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন।

মিয়ানমারের অবিসংবাদিত নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) গত নভেম্বরের নির্বাচনে ৮০ শতাংশ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

কিন্তু মিয়ানমারের সংবিধান অনুযায়ী পার্লামেন্টের এক-চতুর্থাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত এবং তাদেরকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েরও দায়িত্ব দিতে হবে।

পার্লামেন্টের প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ হলো একজন প্রেসিডেন্ট নির্বাচন করা যিনি দেশ পরিচালনা করবেন। বর্তমান প্রেসিডেন্ট থেইন সেইন চলিত বছরের মার্চের শেষে পদত্যাগ করবেন।

দীর্ঘ ১৫ বছর গৃহবন্দী থাকা সুচির রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে সাংবিধানিক বাধা রয়েছে।  সুচির সন্তানেরা বার্মিজ নাগরিক না হয়ে ব্রিটিশ নাগরিক হওয়ায় তিনি দেশটির প্রেসিডেন্ট হতে পারবেন না। তবে নির্বাচনের পরে এক বক্তৃতায় তিনি বলেছিলেন প্রেসিডেন্ট হতে না পারলেও অলিখিত সরকার প্রধান হবেন তিনিই।

মিয়ানমারের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে পারেন তা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা চলছে। সুচির ঘনিষ্ঠ এক আত্মীয়ের বরাত দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সম্ভবত সুচির ব্যক্তিগত ডাক্তার প্রেসিডেন্ট হতে পারেন।

Reneta

সোমবারের পার্লামেন্ট অধিবেশনে সংসদ সদস্যরা একজন চেয়ারম্যান নির্বাচিত করবেন যিনি পার্লামেন্টের উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের স্পিকার মনোনীত করবেন।

১৯৬৮ সালে তৎকালীন গণতান্ত্রিক সরকারকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পরে আবারো গণতান্ত্রিক ধারায় ফিরে আসছে মিয়ানমার। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের এপ্রিলে গণতান্ত্রিক সরকার সুচির নেতৃত্বে তাদের যাত্রা শুরু করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সুচিমিয়ানমারমিয়ানমারের নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

আট থেকে আশি সবাই উপভোগ করছেন ‘চক্র ২’!

এপ্রিল ১১, ২০২৬

আমিনুলকে নিয়ে যা বললেন খালেদ মাহমুদ

এপ্রিল ১০, ২০২৬

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২৬

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT