চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন অভিজ্ঞতার মুখোমুখি নিরব-অপু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ন ১৮, নভেম্বর ২০২০
বিনোদন
A A

গন্তব্য যদি রাঙ্গুনিয়ার কোদালা চা বাগান হয়, তাহলে বন্দরনগরী চট্টগ্রাম থেকে নিজস্ব গাড়িতে গেলে পাক্কা দেড় ঘণ্টা সময় লাগবে! যেখানে শুটিং হয়েছে চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস জুটির প্রথম সিনেমা ‘ছায়াবৃক্ষ’র।

অনুপম কথাচিত্রের ব্যানারে সরকারি অনুদান পাওয়া এ ছবির শুটিং শুরু হয়েছিল ৬ নভেম্বর থেকে। অনুকূল পরিবেশের মধ্যে টানা ১১ দিনেই প্রায় ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ছবির প্রযোজক অনুপ কুমার বড়ুয়া।

প্রথম লটের শুটিং শেষ করে নিরব-অপুসহ ‘ছায়াবৃক্ষ’র পুরো ইউনিট ঢাকায় ফিরেছে মঙ্গলবার। শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে বুধবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে চিত্রনায়ক নিরব জানান, তারা যেখানে শুটিং করেছেন সেখানে ৩৫ বছর কোনো কোনো সিনেমার শুটিং হয়নি।

নিরব বলেন, স্থানীয়দের কাছ থেকে জেনেছি ৩৫ বছর আগে ‘মধুমিতা’ নামে একটি সিনেমার শুটিং হয়েছিল কোদালা চা বাগানে। স্থানীয় একাধিক বয়োজ্যেষ্ঠ শুটিং দেখতে এসে আমাদের বলেছেন।

প্রতিদিন হাজার হাজার মানুষ ‘ছায়াবৃক্ষ’র শুটিং দেখতে আসতো। এজন্য শুটিং করতে গিয়ে অনেকটা বেগ পেতে হয়েছে বলেও জানান নিরব।

তিনি বলেন, পরিবেশ অনুকূলে ছিলো না। দিনে ভয়ঙ্কর গরম, রাতে প্রচণ্ড কুয়াশা ছিলো। শুটিং করতে গিয়ে প্রোডাকশনের ছেলেরা অসুস্থ হয়ে যায়। শুটিং করেছি এক জায়গায়, মেকাপ নিয়েছি আরেক জায়গায় এবং রাতে থেকেছি অন্য জায়গায়। এরমধ্যে যেখানেই যাই সেখানে পিঁপড়ার মতো মানুষ ঝেঁকে ধরতো। নিরাপত্তা কর্মী থাকলেও তারা ভিড় সামলাতে পারতো না।

Reneta

নিরব বলেন, কষ্ট হলেও আমরা স্ক্রিনে সেরা পারফর্ম দেয়ার চেষ্টা করেছি। দৃশ্যধারণ এত চমৎকার হয়েছে যে চা বাগানের আমি, অপু বিশ্বাস, নওশাবা এবং সুমিতের একটা গান রয়েছে; দেখলে মনে হবে বিজ্ঞাপনের দৃশ্য! এতো ঝকঝকে চকচকে দৃশ্যধারণ। এছাড়া এবারই প্রথম অপু বিশ্বাসের সঙ্গে কাজ করলাম। সম্মান জানিয়ে তাকে আমি আপনি বলে সম্মোধন করি। উনি এতো ভালো অভিনয় করেছেন যে অন্যপাশে থেকে তার এক্টিং স্কিলে রিঅ্যাকশনে আমার অভিনয় অটোম্যাটিক চলে এসেছে। এছাড়া প্রযোজকের সহযোগিতা, পরিচালকের মেধা এবং ডিওপি’র ক্যারিশমায় চমৎকার কাজ হয়েছে।

পরিকল্পনা ছিল একটানা শুটিংয়ে ‘ছায়াবৃক্ষ’র পুরো শুটিং সম্পন্ন হবে। কিন্তু ৩০ শতাংশ কাজ বাকি রেখে শুটিং আপাতত বন্ধ রাখতে হয়েছে। ডিসেম্বরে ৮ থেকে ১০ দিন শুটিং করতে পারলে বাকি অংশের কাজ শেষ হবে বলে জানালেন নিরব।

তিনি বলেন, যে চা বাগানে শুটিং করেছি সেটি ব্র্যাকের তত্ত্বাবধানে পরিচালিত হয়। সেখানে বিদেশ থেকে অডিট আসছে। সেজন্য মানুষের ভিড় এড়াতে কর্তৃপক্ষের অনুরোধে আপাতত শুটিং বন্ধ করেছি। ২৪ নভেম্বর থেকে আবার শুটিংয়ে প্ল্যান থাকলেও হয়তো ডিসেম্বরের মাঝামাঝি সময়ের আগে হয়ে উঠবে না।

আত্মবিশ্বাস নিয়ে নিরব বলেন, আরও কয়েকটি ছবি তো অনুদান পেয়েছে। অন্য ছবিগুলো কেমন হচ্ছে সেটা তো জানি না, তবে দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি আমাদের ‘ছায়াবৃক্ষ’ ছবি অন্যরকম হচ্ছে। সরকারি অনুদান হলেও আমরা কর্মাশিয়ালি ফাইট করতে পারবো। ভিন্নধারা ও বাণিজ্যিক ধারা দুটোর কম্বিনেশন পাবে দর্শক। কাজটা ভালো হচ্ছে এজন্য কোনো কষ্টের তোয়াক্কা করিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসচট্টগ্রামচাচা বাগানছায়াবৃক্ষনওশাবানিরবলিড বিনোদনশুটিংসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ওমানকে হারিয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

প্রেমে ব্যর্থ হয়ে সহপাঠীকে হত্যার পর আত্মহত্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট স্থগিত

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যুতে মুখ খুললো বিসিসিআই

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT