চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজরে বিশ্বকাপ, পাকিস্তান সিরিজেই দুই ‘পাপী’কে চান ল্যাঙ্গার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ন ২৫, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিরুদ্ধে চলতি চার ম্যাচের টেস্ট সিরিজের আগেই শোনা যাচ্ছিল, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে দলে ফেরাতে পারে অস্ট্রেলিয়া। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। তবে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে এই দুজনের দলে ফেরা প্রায় পাকা। কোচ জাস্টিন ল্যাঙ্গার নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন।

আগামী বছরের মার্চে স্মিথ-ওয়ার্নারের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে। ফলে আইনগতভাবে কোনও বাধা থাকছে না। নিষেধাজ্ঞা শেষের ঠিক দুদিন পরই শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ।

সংযুক্ত আরব আমিরাতে হবে এই সিরিজ। তবে পাঁচ ম্যাচ সিরিজের অন্তত দুটি ম্যাচ পাকিস্তানের মাটিতে হতে পারে, একদিন আগে এমন ইঙ্গিত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াই (সিএ)।

ল্যাঙ্গার ইঙ্গিত দিয়েছেন, এই সিরিজেই দলে ফিরবেন স্মিথ-ওয়ার্নার। সেদিকে লক্ষ্য রেখে নিজেদের ফিট বাড়ানোতে নজর দিয়েছেন দুই ক্রিকেটারও।

অস্ট্রেলিয়ার চোখ অবশ্যই আগামী বছরের ইংল্যান্ড বিশ্বকোপে। এটাও বোঝা যাচ্ছে, বিশ্বকাপের কথা মাথায় রেখেই ভারত সিরিজে নিষিদ্ধ ক্রিকেটারদের ফেরাতে তাড়াহুড়ো করেনি সিএ। বরং দুই ক্রিকেটারকে বাঁচিয়ে রাখা হয়েছে বিশ্বকাপের জন্য।

অস্ট্রেলিয়ান মিডিয়াকে ল্যাঙ্গার বলেছেন, ‘নিষিদ্ধ ক্রিকেটারদের ফেরাতে আমরা একটা পদ্ধতি অনুসরণ করছি। যাতে সবকিছু সুষ্ঠুভাবে হয়। অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য যেটা সেরা, সেটাই করা হবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯ডেভিড ওয়ার্নারলিড স্পোর্টসস্টিভ স্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এমপিদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT