চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নগরে ৮৮% নারী নানাভাবে হয়রানির শিকার হন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১০ পূর্বাহ্ন ২৬, নভেম্বর ২০১৫
নারী
A A

নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে শুধু নীতিমালা ও আইন করলেই চলবে না। প্রয়োজন আইনের সঠিক প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তির। নারীর চলাফেরা এবং ঘরে বাইরে নিরাপত্তার জন্য সরকার, বেসরকারী প্রতিষ্ঠান, যানবাহনের মালিক-শ্রমিকসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বৃহস্পতিবার ঢাকার বনানী ক্লাব মাঠে একশনএইড বাংলাদেশ আয়োজিত ‘নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন উন্নয়নকর্মী, শিক্ষক, মানবাধীকার কর্মী ও ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক। এই কর্মসূচির উদ্দেশ্য হলো জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে নারীর জন্য নিরাপদ নগরী নিশ্চিত করা।

একশনএইড বাংলাদেশের করা এক গবেষণায় দেখা গেছে, নগরের প্রায় ৮৮ ভাগ নারী পথচারী, পুরষ-যাত্রী এবং ক্রেতাদের দ্বারা হয়রানির শিকার হন। নগরের ৪৭.৫ ভাগ নারী গণপরিবহন, রাস্তা কিংবা উন্মুক্ত জনবহুল এলাকায় চলাফেরা করার ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভোগেন। নিরাপত্তাহীনতার কারণে ৬০ ভাগ নারী রাতে ঘরের বাইরে একা যেতে চান না।

‘১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’-এর আলোচনায় তাই নারীর নিরাপত্তার বিষয়টিই বারবার উঠে আসে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন,‘নারীর নিরাপত্তায় আমাদের দেশে আইন আছে। তবে তার দৃষ্ঠান্তমূলক বাস্তবয়ন হয় না বলেই নারীরা নিরাপত্তাহীনতায় ভোগেন।

নগরীতে নারীর নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে মেয়র আনিসুল হক বলেন, “আগামী কয়েক বছরের মধ্যে ঢাকা শহরে প্রায় ৩ হাজার যাত্রীবাহী বাস নামানো হবে। যার ব্যবস্থাপনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবো আমরা। নারী বান্ধব ও নারীর জন্য আলাদা বাস সার্ভিসের ব্যবস্থার জন্য মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে”।

Reneta

নারী নেত্রীখুশী কবির বলেন, “নারীর নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকার করা প্রয়োজন। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল হতে হবে”।

অনুষ্ঠানের সঞ্চালক একশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, ‘শহরে নারীর নিরাপত্তা বাড়াতে নারী বান্ধব গণপরিবহণ নিশ্চিত করতে হবে। নারীর নিরাপত্তার জন্য শহরের গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভির মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী নির্যাতনযৌন নিপীড়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচাতে লিভারপুলের ‘বিশেষ’ কিছু দরকার

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবার

এপ্রিল ১৪, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা অংশ নেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। ছবি: সংগৃহীত

বৈশাখী শোভাযাত্রায় বিদেশি অতিথি, বিশ্ববন্ধুত্বের বার্তা

এপ্রিল ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের আবারও সংলাপের ইঙ্গিতে তেলের দাম নিম্নমুখী

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT