চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নগদ’এ কোরবানীর পশুর পেমেন্ট হবে স্বচ্ছন্দে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২১
বাংলাদেশ
A A

করোনা মহামারির কঠিন সময়ে স্বাস্থ্যঝুঁকি নিয়ে গরুর হাটে ছোটাছুটির বদলে হাতের মুঠোয় কোরবানীর সকল আয়োজন নিয়ে এসেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। দেশ সেরা অনলাইন পশুর হাটগুলো থেকে পছন্দের পশু কিনে সহজেই ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করতে পারছেন গ্রাহক। তাতে করে করোনার জরুরি সময়েও ঈদ-উল আজহা রাঙিয়ে দিতে পারে ‘নগদ’।

পশু কেনার পাশাপাশি হোম ডেলিভারি, মিট প্রসেসিং এবং প্রসেসিং পরবর্তী ডেলিভারির পেমেন্টও করা যাচ্ছে ‘নগদ’-এর মাধ্যমে। ফলে সম্পূর্ণ শারীরিক দূরত্ব বজায় রেখেই কোরবানী করতে পারবেন যে কেউ।

এবারের কোরবানীতে ‘নগদ’ যে অনলাইন হাটের পেমেন্ট পার্টনার হিসেবে কাজ করছে তাদের মধ্যে সাদিক অ্যাগ্রো, বেঙ্গল মিট, বাংলা কাট, প্রিয়শপ, মেঘডুবি এগ্রো, চেক লিস্ট, বেলওয়েথার এগ্রো এবং হাংরিনাকিসহ আরো কয়েকটি নাম উল্লেখযোগ্য।

সাদিক অ্যাগ্রোতে ‘নগদ’-এর মাধ্যমে মিট প্রসেসিং ফি পেমেন্ট করলে পেমেন্টের এই অংশের ওপর ১০ শতাংশ হারে আনলিমিটেড ডিসকাউন্ট পাবেন গ্রাহক।

অন্যসব অনলাইন কোবারবানীর হাটগুলোতে নানান ধরনের পশু কেনার সুযোগ থাকলেও হাংরিনাকিতে শুধু ছাগল কিনে ‘নগদ’ পেমেন্ট করতে পারছেন গ্রাহক।
অনলাইন হাটগুলোর সংশ্লিষ্ট লিংক বা ওয়েবসাইটে গিয়ে পশু পছন্দ করার পর গ্রাহকেরা বিক্রেতার নম্বরে কথা বলা বা কিছু ক্ষেত্রে ভিডিওতে পশু দেখার সুযোগও পাচ্ছেন। যাচাই বাছাইয়ের পর পশু নির্বাচন করে প্রতিষ্ঠানটির ‘নগদ’ মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করা যাবে।

‘নগদ’-এর এই আয়োজন সম্পর্কে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, আমরা সব সময়ই গ্রাহকদের জীবনকে আরো একটু সহজ করতে কাজ করছি। তার অংশ হিসেবেই নগদ-এর গ্রাহকদের ঈদের আয়োজনকে আরো একটু গুছিয়ে দিতে আমদের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে। তার অংশ হিসেবেই আমরা কোরবানীর আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি, জরুরি এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই সহজে ও নিরাপদে পছন্দের পশু কেনার সুযোগ নেবেন গ্রাহক। সে কারণেই গতবছরের মতো এবারও সেবাটি গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেবে বলে আশা করি।

Reneta

বর্তমানে ‘নগদ’-এর পাঁচ কোটি ২০ লাখ গ্রাহক রয়েছে যারা প্রতিদিন গড়ে ৬৫০ কোটি টাকা লেনদেন করছে। সম্প্রতি ‘দেশি নগদে বেশি লাভ’ স্লোগানে নিয়ে কাজ করতে গিয়ে বাজারে চমৎকার সাড়া পেয়েছে, যেখানে মূলত ‘নগদ’ ব্যবহারে গ্রাহকের সার্বিক লাভের বিষয়টি তুলে ধরা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকোরবানীগরুর হাটনগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি নির্বাচন হতে পারে কবে, জানালেন তামিম

এপ্রিল ২০, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার পিতৃভূমি বগুড়ায় তারেক রহমান

এপ্রিল ২০, ২০২৬

জ্বালানিমন্ত্রীর বিবৃতির সাথে বাস্তবের মিল নেই: ডা. শফিকুর রহমান

এপ্রিল ২০, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে উত্তেজনা, পাকিস্তানের প্রস্তুতি

এপ্রিল ২০, ২০২৬

দীনেশ ত্রিবেদীকে ঢাকায় হাইকমিশনার করার ভাবনা ভারতের

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT