চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধ্বংসাবশেষের সাথে সংঘর্ষ এড়াতে সরলো আন্তর্জাতিক মহাকাশ সংস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ন ২৩, সেপ্টেম্বর ২০২০
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
নাসা

একটি ধ্বংসাবশেষের আঘাত এড়াতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) নভোচারীদের মঙ্গলবার একটি ‘পরিহারের কৌশল’ অবলম্বন করতে হয়েছে। সংঘর্ষ এড়াতে স্টেশনটিকে একটু দূরে সরিয়ে নেয় তারা।

সংঘর্ষ এড়ানোর জন্য স্টেশনটির কক্ষপথ ঠিকঠাক করতে এবং আরও একটু দূরে সরিয়ে নিতে আড়াই মিনিটের অভিযানে এক সাথে কাজ করেছিল রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের ফ্লাইট কন্ট্রোলাররা।

নাসা জানিয়েছে, আইএসএস থেকে ১.৪ কিলোমিটার (প্রায় এক মাইল) দূর দিয়ে ওই ধ্বংসাবশেষ চলে যায়।

ক্রু-এর দুজন রাশিয়ান এবং একজন আমেরিকান নভোচারী অভিযান শুরু হওয়ার সাথে সাথে সয়ুজ মহাকাশযানের কাছাকাছি চলে যায় যেন প্রয়োজন পড়লে তারা সরে যেতে পারেন। নাসার মতে, এই সতর্কতা নেওয়া হয়েছিল ‘প্রচুর সাবধানতার কারণে’।

তবে অভিযান শেষে আবার স্বাভাবিক কার্যক্রমে ফেরত যেতে সক্ষম হয় মহাকাশচারীরা। নাসার প্রধান জিম ব্রিডেনস্টাইন টুইটারে বলেন, মহড়া অভিযান সম্পন্ন হয়েছে। নভোচারীরা নিরাপদ আশ্রয়স্থল থেকে বেরিয়ে আসছেন।

জ্যোতির্বিদ জনাথন ম্যাকডোয়েল টুইটারে জানান, হুমকিপূর্ণ এই টুকরোটি মূলত ২০১৮ সালের জাপানী রকেটের একটি অংশ ছিল। রকেটটি গত বছর ৭৭ টুকরো হয়ে গেছিল।

Reneta

পৃথিবী থেকে প্রায় ২৬০ মাইল (৪২০ কিলোমিটার) উপর দিয়ে ঘণ্টায় ১৭,০০০ কিলোমিটার বেগে প্রদক্ষিণ করছে আইএসএস। এ ধরনের গতিতে থাকার সময়ে একটি ছোট্ট বস্তুও সোলার প্যানেল বা স্টেশনটির যে কোনো দিকের মারাত্মক ক্ষতি করতে পারে।

নিয়মিত ভিত্তিতে এই ধরণের অভিযান প্রয়োজন। নাসা জানিয়েছে, ১৯৯৯ থেকে ২০১৮ সালের মধ্যে ২৫টি এই রকম অভিযান চালানো হয়েছে। ব্রিডেনস্টাইন জানান, এই বছরেই আইএসএসের তৃতীয় অভিযান এটি।

গত ষাট বছর ধরে মহাকাশে পাঠানো উপগ্রহ, রকেট এবং অন্যান্য বস্তুর টুকরো টুকরো অংশ পৃথিবীর কক্ষপথে ছড়িয়ে পড়ায় এই ধরনের অভিযান আরও ঘন ঘন করতে হচ্ছে।

২০১৯ সালে ভারত ও ২০১৭ সালে চীনের অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল উৎক্ষেপণসহ দুর্ঘটনাজনিত বা ইচ্ছাকৃত সংঘর্ষের কারণে অনেক কিছুই ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ছে এবং সেসব ঝুঁকি আরো বাড়াচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জ্যোতির্বিজ্ঞানীনাসা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিস্ফোরণে ২ জন নিহত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT