চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধাওয়ানের পর ওয়ানডেতে নেই ভুবনেশ্বর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ন ১৪, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আবারও চোট সমস্যায় সাদা বলের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা পেসার ভুবনেশ্বর কুমার। রোববার চেন্নাইয়ে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চোটের জন্য ছিটকে গেছেন ভুবি। দলে নেয়া হয়েছে আরেক পেসার শার্দুল ঠাকুরকে। ভুবির আগে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান শেখর ধাওয়ান।

ভারতীয় মিডিয়ার খবর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে চোটের কবলে পড়েছিলেন ভুবনেশ্বর। টিম ম্যানেজমেন্টের মেডিকেল স্টাফের কাছ থেকে সঙ্কেত পাওয়ার পর ভুবিকে সিরিজ থেকে ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। শার্দুলের শিকে ছিঁড়লেও দৌড়ে ছিলেন খলিল আহমেদ ও নভদীপ সাইনিও।

সামনের বছর টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের অন্যতম অস্ত্র হিসেবে ভাবা হচ্ছে ভুবিকে। তার আগে ক্রমাগত চোট সমস্যা অবশ্যই সেদেশের নির্বাচকদের চিন্তার বিষয়। গত বিশ্বকাপে ইংল্যান্ডে ম্যানচেস্টারে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে মাত্র ২.৪ ওভার বোলিং করার পরে হ্যামস্ট্রিংয়ের চোটে আর বল করতে পারেননি ভুবনেশ্বর। সেমিফাইনালে অবশ্য ফিরেছিলেন।

বিশ্বকাপের পরে দেশের মাঠে প্রথমে সাউথ আফ্রিকা ও পরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে চোটের জন্য খেলা হয়নি ভুবনেশ্বরের।

চোটের জন্য এর আগে ছিটকে গেছেন শেখর ধাওয়ানও। তার জায়গায় ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন মায়াঙ্ক আগরওয়াল।

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজভুবনেশ্বরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেড় বছরে কেমন করলো ইউনূস সরকার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT