সম্প্রতি দুবাই গিয়েছিলেন রাশিয়ান মডেল একাতেরিনা স্তেতসুক। সেখানে বন্ধুত্ব হয় একজন আমেরিকান ব্যবসায়ীর সাথে। কিন্তু বন্ধুত্বের সুযোগ নিয়ে জোরপূর্বক ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে চান ওই ব্যবসায়ী। উপায়ান্তর না দেখে দুবাইয়ের একটি হোটেলের ছয় তলা থেকেই ঝাঁপিয়ে পড়েন একাতেরিনা!
না। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান এই রাশিয়ান মডেল। তবে মেরুদণ্ডে প্রবল আঘাতপ্রাপ্ত হওয়ায় আপাতত হাসপাতালে ভর্তি আছেন তিনি।
ডেইলি মেইলের খবরে জানানো হয়, যৌন হেনস্থার হাত থেকে বাঁচতেই দুবাইয়ের একটি হোটেলের ছয় তলা থেকে লাপিয়ে পড়েন একাতেরিনা। মডেলের আরেক বন্ধু ইরিনার বরাত দিয়ে খবরে আরো বলা হয়, আমেরিকান ওই ব্যবসায়ী একাতেরিনাকে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেন। তিনি রাজি না হলে তার উপর চড়াও হন এবং তাকে ধর্ষণ করতে তেড়ে আসেন। এমন সময়ই কোনো উপায়ান্তর না দেখে ছয় তলা থেকে ঝাঁপিয়ে পড়েন একাতেরিনা। ভাগ্য ভালো যে মৃত্যু হয়নি তার।
এমন খবরে রীতিমত তোলপাড় চারদিকে। একাতেরিনার বেঁচে যাওয়ার খবরে দুবাই থেকে পালানোর চেষ্টা করেন আমেরিকান ব্যবসায়ী। তবে শেষ পর্যন্ত দুবাই ছাড়ার আগেই সেখানকার পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযোগ প্রমাণ হলে শিগগির ওই ব্যক্তির অন্তত ১৫ বছরের জেল হতে পারে বলে জানিয়েছে দুবাইয়ের প্রশাসন।







