আদালত

ধর্ষণের শিকার তরুণীকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ নয়?

মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশের দুই কর্মকর্তা ধর্ষণ করে ওই তরুণীকে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টের ভবন, বাংলাদেশের প্রধান বিচারালয়, আকাশের নিচে দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মানিকগঞ্জের সাটুরিয়া থানার দুই পুলিশ কর্মকর্তা কর্তৃক ধর্ষণের শিকার তরুণীকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সেই সাথে এই ঘটনায় সরকারের ব্যর্থতা ও নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না – তাও জানতে চাওয়া হয়েছে।

চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন ও বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট – (ব্লাস্ট) এর পক্ষ থেকে করা এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল আলমের হাইকোর্ট বেঞ্চ রোববার রুলসহ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। তার সাথে ছিলেন আইনজীবী জামিউল হক ফয়সাল।

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা হলেন সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম।

তাদের দুইজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পায় তদন্ত কমিটি। এরপর অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়।

বিষয়:ক্ষতিপূরণরুল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…