চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষক মজনু সাতদিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ন ০৯, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মজনুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. শারাফুজ্জামান আনসারী এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মজনুকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আবু সিদ্দিক। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ জানুয়ারি সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার হন। তিনি বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে কুর্মিটোলা বাস স্টপেজে নামেন তিনি। পরে অন্য যানবাহনের জন্য ফুটপাত ধরে হাঁটছিলেন। হঠাৎ তাকে পেছন থেকে মুখ চেপে ধরে ফুটপাতের পাশের ঝোপে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি ধর্ষণের শিকার হন।

গতকাল বুধবার ভোরে মজনুকে রাজধানীর শ্যাওড়া থেকে গ্রেপ্তার করে র‌্যাব। গতকাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজনু ওই ধর্ষণের ঘটনায় তার সম্পৃক্ত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তার করা মজনুকে গতকাল সন্ধ্যায় ডিবির হাতে তুলে দেয় র‌্যাব।

এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণীর বাবা গত সোমবার ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। পরে তা তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে।

ধর্ষণের ঘটনার পর ঢাবির ওই ছাত্রীকে সেদিনই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্ষক মজনু
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম কর্মদিবসেই ব্যস্ততম সময় পার করছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ফাইল ছবি

কলেজগুলোতে ঈদের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আবারও কমেছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT