পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন: দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য স্থান বাংলাদেশ।
ওয়াশিংটন ডিসিতে ‘ধর্মীয় স্বাধীনতায় অগ্রগতি’ শীর্ষক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন: ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুসংহত রাখতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
সম্মেলনে বক্তৃতা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ ব্রাউনব্যাকসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন অংশ নেন।








