চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্য ব্যাটম্যান’র অগ্রিম টিকেট বিক্রির খবর দিলেন নির্মাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ন ৩১, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

নির্মাতা ম্যাট রিভস জানিয়েছেন, রবার্ট প্যাটিনসন অভিনীত ‘দ্য ব্যাটম্যান’ এর অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। ৪ মার্চ মুক্তির অপেক্ষায় থাকা এই ছবি এখন আলোচনায়।

চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর একটি ‘দ্য ব্যাটম্যান’। ছবির মূল চরিত্র ‘ব্যাটম্যান’-এর ভূমিকায় থাকছেন রবার্ট প্যাটিনসন। করোনার কারণে একাধিকবার ছবির শুটিং পিছিয়েছে। তাই মুক্তির তারিখও পিছিয়েছে। ‘ব্যাটম্যান’ চরিত্রে প্যাটিনসনকে দেখার জন্য ভক্তদের তর যেন আর সইছে না। তাই ভক্তদের এই সুসংবাদ দিলেন ম্যাট রিভস।

করোনাকালে ‘দ্য ব্যাটম্যান’ মুক্তি দেয়ার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ছবির ব্যবসার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা। তবে নির্মাতার আসনে ম্যাট রিভস এবং ‘ব্যাটম্যান’র চরিত্রে রবার্ট প্যাটিনসনের মতো তারকা থাকায় সব বাধা অতিক্রম করার সম্ভাবনাও আছে।

‘দ্য ব্যাটম্যান’ ছবিটি শুরু থেকেই আলোচনায়। সিনেমার শুটিং শুরু হওয়ার পরে বিপত্তি বাধে রবার্ট প্যাটিনসনকে নিয়ে। ম্যাট রিভসের সঙ্গে অনেক বিষয় নিয়ে শুটিং সেটে দ্বিমত পোষণ করেছেন রবার্ট প্যাটিনসন। শোনা গিয়েছিল সিনেমাটি দেখে খুশি হতে পারেননি ওয়ার্নার ব্রাদার্সও।

‘ব্যাটম্যান’ ভক্তরাও প্রথমে এই চরিত্রে রবার্ট প্যাটিনসনকে মেনেই নিতে পারেননি। সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে। তবে ট্রেলার প্রকাশ পাওয়ার পরে এই চরিত্রে অভিনেতার যোগ্যতা নিয়ে ভক্তদের সংশয় অনেকটাই কেটে গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্রিম টিকেটকোভিডটিকেটদ্য ব্যাটম্যানম্যাট রিভসরবার্ট প্যাটিনসনলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত করার সিদ্ধান্ত

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: 'গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান এবং আগামীর বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে ব্যারিস্টার জাইমা রহমান।

রাজনীতিতে নারীদের আরো অংশগ্রহণ বাড়ানো দরকার: জাইমা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT