পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বিপুল ব্যবধানে পাকিস্তান দলকে হারানোর পর এখন সিরিজ নিশ্চত করার স্বপ্ন দেখছে টাইগাররা।
শনিবার সোনারগাও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, আগামীকালের ম্যাচটাই সবচাইতে গুরুত্ত্বপূর্ণ। কারণ সিরিজ জয় নিশ্চিত করার চিন্তা আগে করতে হবে। হোয়াইট ওয়াশের চিন্তা পরেও করা যাবে। দলের ব্যাটিং অর্ডার নিয়ে তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে যে কাউকেই ব্যাট করতে প্রস্তুত থাকতে হবে।







