চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয়বারের মতো ফেসবুক হ্যাকিংয়ের শিকার বুবলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ন ৩০, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

চিত্রনায়িকা শবনম বুবলীর নিজস্ব ফেসবুক আইডি ও ভেরিফায়েড পেজ দুটোই হ্যাকড হয়েছে। কে বা কারা হ্যাক করেছে, তা এখনো নিশ্চিত নন তিনি। এ বিষয়ে বুবলী চ্যানেল আই অনলাইনকে বলেন, দ্বিতীয়বারের মতো ফেসবুক হ্যাকিংয়ের শিকার হলাম আমি। কে বা কারা আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে তা জানি না।

বুবলী বলেন, গতকাল (রবিবার) সকালে আমার ফেসবুক আইডি ও পেজ দুটোই হ্যাকড হয়। এর পর থেকে আমি আর আমার ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ ব্যবহার করতে পারছি না। কারণ, সেগুলো আমার নিয়ন্ত্রণে নেই। এমনকি আজ (সোমবার) সকাল থেকেই আইডি ও পেজ দুটোই গায়েব!

প্রতিবেদনটি লেখার সময় বুবলী নিজস্ব ফেসবুক আইডিও ডিঅ্যাকটিভ পাওয়া গেছে। লক্ষাধিক ফলোয়ারসহ ফেসবুক আইডিটি হ্যাক হওয়ায় বেশ বেকায়াদায় পড়েছেন বুবলী। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত। জানালেন, জিডিও করবেন।

বুবলী বলেন, এই আইডি থেকে কোনো ধরণের অশালীন বক্তব্যের কোনো পোস্ট বা রাষ্ট্রীয় অবমাননামূলক কোনো বক্তব্য দিয়ে অন্য কেউ পোস্ট দিলে আমি দায়ী থাকব না। তবে যেই আমার ফেসবুক আইডি হ্যাক করুক না কেন আমি এই কাজের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এদিকে যে গ্রুপটি বুবলীর ব্যক্তিগত ফেসবুক আইডি ও পেইজটি হ্যাক করেছে, তারা বুবলীর পেইজেও একটি পোস্ট করেছে। ‘ওল্ড ম্যাক্সটেন’ নামের হ্যাকার গ্রুপটি তাদের নিজেদের পেইজে গিয়েও বুবলীর আইডি হ্যাক করার কথা জানিয়েছে। তারা একটি পোস্টের মাধ্যমে জানায়: আলোচিত নায়িকা ‘শবনম ইয়াসমিন বুবলী’র আইডি ও পেজ হ্যাক হল এবার আমাদের টিমের মাধ্যমে। মূলত ওদের আইডিতে সিকিউরিটি এক্সপেরিমেন্টের জন্যই হ্যাক করা হয়েছে। যা আমাদের অফিশিয়াল পেজ এ আগেই ঘোষণা করা হয়েছে।

২০১৬ সালে সংবাদ পাঠিকা থেকে সিনেমায় আসেন বুবলী। ঢালিউড তারকা শাকিব খানের নায়িকা হয়ে বসগিরি ছবির মাধ্যমে তার ফিল্ম ক্যারিয়ার শুরু। এরপর রংবাজ, অহংকার ছবিগুলোতে কাজ করেন। বর্তমানে ক্যাপ্টেন খান ও সুপার হিরো এই দুই ছবিতে অভিনয় করছেন তিনি। দুটি ছবিতেই তার নায়ক শাকিব খান। বুবলী অভিনীত চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া ছবিটি রয়েছে মুক্তি অপেক্ষায়।

Jui  Banner Campaign
ট্যাগ: ফেসবুকবুবলীলিড বিনোদনশাকিব খানহ্যাকড
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে দিনের তাপমাত্রা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

রমজানে বাজারে বেড়েছে লেবু-শসা-বেগুনের দাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সাবেকদের নিয়ে কটাক্ষ শাদাবের, অসন্তুষ্ট শ্বশুর মুশতাক

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT