চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিগুণ হচ্ছে সরকারি হাসপাতালের আইসিইউ বেড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ন ০৬, জানুয়ারি ২০২০
স্বাস্থ্য
A A

মুজিব বর্ষ উপলক্ষে দেশের সব সরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) শয্যা দ্বিগুণে রূপান্তরিত করা হবে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

এছাড়াও ২৫০ শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টারও চলতি বছরে উদ্বোধন করা হবে বলে জানান তিনি।

সোমবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট স্ট্রোক ইউনিটের সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে দিন দিন রোগ বাড়ছে সেই সাথে স্বাস্থ্য খাতেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউ ও ডায়ালাইসিসের অন্তর্গত থেকে চিকিৎসা করাতে গিয়ে দেশের অনেক মানুষ জন দরিদ্র হয়ে যাচ্ছে। সরকার এসব ক্ষেত্রে প্রায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে তাই এক্ষেত্রে উন্নয়নেও জোর প্রচেষ্টা চালানো হয়েছে।

স্বাস্থ্যখাতে জনবলের সংকট রয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যখাতে জনবলের ব্যাপক সংকট রয়েছে। যে কারণে আমাদের ভবন আসবাবপত্র ও মেশিনপত্র আসলেও সেবা কার্যক্রম অনেকটা জায়গায় চালু হয়নি। প্রধানমন্ত্রী এসব খাতে আমাদেরকে বাজেট দিয়েছেন। কিন্তু পরিকল্পনার অভাবে আমরা জনগণের বাজেট দিতে পারিনি। এদিকটায় আমাদের আরো বেশি লক্ষ্য রাখতে হবে। তবুও সম্প্রতি আমরা ৪ হাজার ৫০০ জন চিকিৎসক নিয়োগ দিয়েছি। এরপর আরো ৫ হাজার ৫০০ জন চিকিৎসক আমরা নিয়োগ দেবো। ২ হাজার চিকিৎসকের পদোন্নতি দিয়েছে যেটার নজির একেবারেই বিরল। ১০ হাজার নার্স নিয়োগ দিয়েছে তবে দেখা যাচ্ছে প্রয়োজন আরো বেশি তাই আরো ৫ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে।

শুধু উন্নয়ন নয় নিয়ম কানুনের দিক থেকেও সঠিক থাকতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, নব মেশিনপত্র রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের ক্ষেত্রে আমাদের কোন নিয়মাবলী ছিলনা। কেনাবেচার ক্ষেত্র আমাদের কোনো নিয়মাবলী ছিল না। এসব ক্ষেত্রে নিয়ম-কানুন প্রতিষ্ঠা করা হয়েছে। যাতে উন্নয়ন কার্যক্রমকে সঠিকভাবে ধরে রাখা যায়।

Reneta

হাসপাতালে শুধু সেবা দিলে হবে না পরিষ্কার-পরিচ্ছন্নও রাখতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে সরকারি হাসপাতাল গুলোর মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন হাসপাতালের রোলমডেল হচ্ছে এই নিউরোসাইন্স হাসপাতাল। এই হাসপাতাল প্রতিদিন প্রায় ২ হাজার রোগীর সেবা দিলেও বায়ু থেকে তা বুঝা যায় না এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এক্ষেত্রে আমাদের ভিজিটর কন্ট্রোল করতে হবে না হলে হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়। তাছাড়া সকল চিকিৎসকরা আউটডোরে সেবাদান এটিও একটি লক্ষণীয় বিষয়।

এছাড়া তিনি দেশে নারীদের গড় আয়ু ৭৪ বছর ও পুরুষদের ৭২ বছরে উন্নীত হওয়ার পেছনে স্বাস্থ্য খাতের উন্নয়নকে কারণ হিসেবে উল্লেখ করা।

এর আগে তিনি হাসপাতালটির ১০ম তলায় ১০০ শয্যার স্ট্রোক ইউনিটের উদ্বোধন করেন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাদপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম, আবাসিক চিকিৎসক অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী।

Jui  Banner Campaign
ট্যাগ: স্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT