চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিখণ্ডিত রানুর মাঝে উঁকি দিলেন নীলু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ন ০৩, মে ২০১৮
বিনোদন
A A

দ্বিখণ্ডিত রানুর মাঝে উঁকি দেয় নীলুর মুখ। দ্বিধান্বিত নীলু। কেন? নদীর জলে ভাসে নীল জবা। জবার রং লাল ছিল এতদিন। কেন এখন নীল? বেদনায়, প্রেমে নাকি ভয়ে? পানির নীচে আকুতির অভিব্যক্তিতে হাতের কব্জি। কার কব্জি? নদীর তলদেশ থেকে উঠে আসে বুদ্বুদ। কিসের?

হুমায়ুন আহমেদ পড়েছেন মিসির আলি পড়েননি এমনটি হতেই পারেনা। আর সে মিসির আলির ‘দেবী’র রানু আর নীলু সবার চেনা। সেই মিসির আলি নিয়ে প্রথম সিনেমা হচ্ছে। সরকারি অনুদানও সম্পৃক্ত হয়েছে। জয়া আহসান প্রথম প্রযোজনা করছেন। পরিচালনা করছেন অনম বিশ্বাস। মিসির আলি চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধরী আর রানু জয়া। এসব পুরনো তথ্য।

নতুন তথ্য ‘দেবী’র অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র নীলু্। জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে ‘দেবী’র নতুন পোস্টার। যেখানে সিনেমাটির অন্যতম চরিত্র নীলুকে উন্মুক্ত করা হয়েছে। যে চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া। এটাই ছোট পর্দার পরিচিত মুখ শবনম ফারিয়ার প্রথম সিনেমা।

পোস্টারে নীলুর প্রকাশকালে ছোট করে লেখা হয়েছে-রানু আর নীলুর  সম্পর্কটা হতে পারতো নিতান্তই সাধারণ ভাড়াটে-বাড়িওয়ালার সম্পর্ক। কিন্তু কাছাকাছি বয়সের স্বল্প পরিচিত এই দুই নারীর মধ্যে বিস্তৃত হচ্ছে কোনো এক আদিম অশরীরী অস্তিত্ব, সৃষ্টি হচ্ছে অজানা অলৌকিক বন্ধন।

এর আগে ১১ এপ্রিল ‘দেবী’র ফার্স্ট লুক প্রকাশিত হয়। ১৫ এপ্রিল রানুর পোস্টার ও সিনেমার টিজার প্রকাশ পায়।

Jui  Banner Campaign
ট্যাগ: অনম বিশ্বাসজয়াজয়া আহসানমিসির আলিলিড বিনোদনশবনম ফারিয়াহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin1

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT