চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোলনা বা স্ট্রলার মৃত্যুফাঁদ!

নুসরাত শারমিননুসরাত শারমিন
১২:৩২ অপরাহ্ন ১৭, মার্চ ২০১৭
লাইফস্টাইল
A A

সারাক্ষণ কি আর কোলে রাখা যায় সন্তানকে? তাই সাথে নিয়ে চলাফেরার সুবিধার জন্য কিংবা সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য স্ট্রলার, ক্যারিয়ার কিংবা দোলনা ব্যবহার করেন অনেক অভিভাবক। কিন্তু আপাতদৃষ্টিতে নিরাপদ এবং শিশু-বান্ধব এই জিনিসগুলো সন্তানের জন্য হয়ে উঠতে পারে মৃত্যুফাঁদ।
পেডিয়াট্রিকস জার্নালের একটি গবেষণায় জানা গেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের হাসপাতালের জরুরি বিভাগে ১৯৯১ থেকে ২০১১ সাল পর্যন্ত ১.৪ মিলিয়ন শিশু চিকিৎসা নিয়েছে দোলনা, স্ট্রলার কিংবা ক্যারিয়ারে আহত হয়ে। এই হিসাব অনুযায়ী প্রতিবছর গড়ে ৬৬০০০ জন শিশু আহত হয়ে জরুরি বিভাগে ভর্তি হচ্ছে।

যুক্তরাষ্ট্রে প্রতি বছর গড়ে ৬৬০০০ জন শিশু হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি হয় দোলনা, স্ট্রলার, ক্যারিয়ার কিংবা ক্রিবের কারণে

ক্রিস্টোফার ই. গাও, টিফালাক এবং গ্যারি এ. স্মিথের এই গবেষণায় জানানো হয় যে তিন বছরের কম বয়সী শিশুদের দোলনা, স্ট্রলার, ওয়াকার, ক্যারিয়ার কিংবা ক্রিব থেকে পরে ৮০% শিশু আহত প্রতি বছর। বিশেষ করে যে ক্যারিয়ারগুলো অভিভাবকরা শরীরের সাথে বেধে রাখেন, সেগুলো ছিড়ে বহু শিশু আহত হয়।  গবেষণা অনুযায়ী এসব জিনিসের কারণে আহত শিশুদের মাঝে ছয় থেকে এগারো মাস বয়সী শিশু ৩৫.৫%। আরও জানা গেছে যে মেয়ে শিশুদের চাইতে ছেলে শিশুরা বেশি আহত হয় যা গড়ে ৫৪.৯%। আর এই দুর্ঘটনাগুলোর ৮৭.৯% ঘটে নিজ বাসস্থানে। আহত শিশুদের বেশিরভাগই মাথা এবং ঘাড়ে গুরুতর আঘাত নিয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসে।

সন্তানের জন্য ক্যারিয়ার কেনার সময় মজবুত কিনা সেটা দেখে কিনুন।

অভিভাবকদের করণীয়

  • সন্তানের জন্য দোলনা, স্ট্রলার, ওয়াকার, ক্যারিয়ার কিংবা ক্রিব কেনার ক্ষেত্রে ভালো ব্র্যান্ডকে প্রাধান্য দিন। বেশি মূল্য দিয়ে হলেও ভালো জিনিস কিনুন। কারণ সন্তানের জীবনের মূল্য সবচেয়ে বেশি।
  • কেনার সময় মজবুত কিনা সেটা দেখে কিনুন। যেসব স্থানে জোড়া থাকে সেগুলো ঠিকমতো লাগানো আছে কিনা খেয়াল করে কিনুন।
  • ব্যবহারের আগে ম্যানুয়াল পরে নিন। সঠিক নিয়মে ব্যবহার না করলে যে কোনও বিপদ ঘটার সম্ভাবনা বেশি থাকে।
  • সন্তানকে ক্যারিয়ারে বহন করার ক্ষেত্রে চেষ্টা করুন অন্তত একহাত দিয়ে ধরে রাখার। এতে হঠাৎ ক্যারিয়ারের বেল্ট ছিড়ে কিংবা খুলে গেলেও সন্তানকে আপনি বিপদ থেকে বাঁচাতে পারবেন।
  • শিশুর দোলনা, স্ট্রলার, ক্রিব ইত্যাদি জিনিসগুলো সম্ভব হলে প্রতিদিনই পর্যবেক্ষণ করুন। কোনও স্থান নড়বড়ে হয়ে গেলে অবিলম্বে সেটা ব্যবহার করা বন্ধ করে দিন।

সিএনএন
ছবি : সংগৃহীত

Jui  Banner Campaign
ট্যাগ: শিশুর যত্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রফেসর ইমেরিটাসকে সংবর্ধনা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

কানাডায় “ইয়ুথ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ও লিটারেসি ওয়ার্কশপ” সম্পন্ন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে দিনের তাপমাত্রা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT