চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দৈনিক সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি বাতিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

জামায়াতে ইসলামীর মুখপত্র ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকার সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের বিজ্ঞাপন ও নিরীক্ষা বিভাগের উপপরিচালক ডায়ানা ইসলাম সিমা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: দৈনিক সংগ্রাম পত্রিকায় গত ১২ ডিসেম্বর ‘শহীদ আবদুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাৎবার্ষিকী আজ’ শিরোনামে অসত্য সংবাদ প্রকাশ করায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর গতকাল ২২ জানুয়ারি পত্রিকাটির সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে।

এর আগে ‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী প্রতিবেদন প্রকাশের দায়ে দৈনিক সংগ্রাম’র মিডিয়া তালিকাভুক্তি বাতিল করা হবে না কেন’, এই মর্মে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি) বাংলা পত্রিকা দৈনিক সংগ্রামকে একটি নোটিশ পাঠায়।

গত ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রামে কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যায়িত করে সংবাদ প্রকাশ করে। এর পরদিন শুক্রবার বিকেলে দৈনিক সংগ্রাম অফিস ঘেরাও করে বিক্ষোভ করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। এক পর্যায়ে পত্রিকাটির কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় সংগঠনের নেতাকর্মীরা।

একপর্যায়ে পত্রিকাটির সম্পাদক আবুল আসাদকে হাতিরঝিল থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। পরদিন ১৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা (মামলা নং-২৪) দায়ের করেন।

Reneta

ডিজিটাল নিরাপত্তা আইনে করা ওই মামলায় দৈনিক সংগ্রাম-এর সম্পাদক আবুল আসাদ গ্রেপ্তার হয়ে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: দৈনিক সংগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT