দেশে মৌসুমী বায়ু সক্রিয়, বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ বিভিন্ন শহরে ভারী বর্ষণে রাস্তা পানিতে ডুবে গেছে, মানুষ ছাতা ও রোদচশমা ব্যবহার করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের প্রায় সব স্থানেই বৃষ্টি হচ্ছে। তবে সোমবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হবে বলে পূর্বাভাস দিয়ে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মোহাম্মদ খন্দকার হাফিজুর রহমান বলছেন, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্য বিরাজ করছে। এ কারণে ঝড়ো হাওয়া বইতে পারে।
এই আশঙ্কায় দেশের চারটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দিয়েছে আবহাওয়া অফিস।
সকল ধরনের মাছ ধরা নৌকা, ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







