চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা ৫০ লাখ ছাড়ালো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ন ২৪, মার্চ ২০২১
- লিড নিউজ, স্বাস্থ্য
A A

দেশে করোনা ভ্যাকসিন দেয়ার ৩৯তম দিনে ৭৮ হাজার ৮১৭ জন ভ্যাকসিন নিয়েছেন। এরমধ্যে পুরুষ ৪৪ হাজার ৬৬ জন ও নারী ৩৪ হাজার ৫৫১ জন ভ্যাকসিন নেন।

এ নিয়ে আজকে পর্যন্ত সারা দেশে ৫০ লাখ ৬৯ হাজার ৪৯ জন ভ্যাকসিন নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৩১ লাখ ৬৮ হাজার ৯৯৪ জন ও নারী ১৯ লাখ ৫৫ জন।

পাশাপাশি এ পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৬৪ লাখ ৬৭ হাজার ৭৮৯ জন।

বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ঢাকা মহানগরীতে ভ্যাকসিন নিয়েছেন নয় হাজার ৪৬২ জন। এরমধ্যে পুরুষ পাঁচ হাজার ৮৮৭ জন ও নারী তিন হাজার ৫৭৫ জন ভ্যাকসিন নেন।

ঢাকা বিভাগে ভ্যাকসিন নিয়েছেন ২২ হাজার ৮১ জন। এরমধ্যে পুরুষ ১৩ হাজার ৪৪৮ জন ও নারী আট হাজার ৬৩৩ জন ভ্যাকসিন নেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগে ছয় হাজার ১৪১ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ তিন হাজার ৯১ ও নারী তিন হাজার ৫০ জন।

Reneta

চট্টগ্রাম বিভাগে ১২ হাজার ৪৬৭ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ সাত হাজার ২০৪ জন ও নারী পাঁচ হাজার ২৬৩ জন ভ্যাকসিন নেন।

রাজশাহী বিভাগে ১১ হাজার ৫০২ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ পাঁচ হাজার ৮৪৫ জন ও নারী পাঁচ হাজার ৬৫৭ জন।

রংপুর বিভাগে ১২ হাজার ৭২৮ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ছয় হাজার ৮১০ জন ও নারী পাঁচ হাজার ৯১৮ জন। খুলনা বিভাগে আট হাজার ৮৫৫ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ চার হাজার ৯৭৭ ও নারী তিন হাজার ৮৭৮ জন।

বরিশাল বিভাগে দুই হাজার ৭০০ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ এক হাজার ৫৯০ জন ও নারী এক হাজার ১১০ জন এবং সিলেট বিভাগে দুই হাজার ৩৪৩ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ এক হাজার ৩০১ জন ও নারী এক হাজার ৪২ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। টিকাদানের প্রথম দিন মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসভ্যাকসিন আপডেট
শেয়ারTweetPin

সর্বশেষ

পেয়েও পেলেন না রাশেদ খান!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মুফতি গিয়াস উদ্দিন তাহেরী কত ভোট পেলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক সংকটে দেশের মানুষ সর্বদা সঠিক সিদ্ধান্ত নিয়েছে :মঈন খান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মাত্র ৩ হাজার ৩৭৫ ভোট পেলেন পাটোয়ারী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কী ইঙ্গিত করলেন মেঘনা আলম!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT