দেশে এখন বিচারাধীন মাদক সংক্রান্ত মামলা আছে আড়াই লাখ। এর মধ্যে ঢাকার আদালতগুলোতে মাদক মামলার সংখ্যা প্রায় ৫০ হাজার। মামলা নিষ্পত্তির হার অর্ধেকেরও কম, আর নিষ্পত্তি হওয়া মামলাগুলোর মধ্যে সাজার হার ৪০ শতাংশ। ভালো সাক্ষী না পাওয়া আর মিথ্যা সাক্ষ্যের কারণেই মামলার নিষ্পত্তি ও সাজার হার কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মাদক পাচার ও ব্যবহারের অপরাধে মাদক মামলাগুলো মূলত দায়ের করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র্যাব, বিজিবি এবং কোস্টগার্ড। ২০১১ সাল থেকে ১৮’র মার্চ পর্যন্ত সবগুলো সংস্থার দায়ের করা মামলার সংখ্যা ৪ লাখ ২৪ হাজার ৩শ। এর মধ্যে ৭৫ হাজার ৮শ মামরা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের মামলাগুলোর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২০ হাজার ৬শ ৭৩টি, যা ২৮ শতাংশেরও কম।
ঢাকার আদালতগুলোর মধ্যে মহানগর দায়রা জজ আদালতে মাদক মামলার সংখ্যা বেশি। মামলার নিষ্পত্তি ও সাজার হারে সন্তুষ্ট নন এই আদালতের পিপি।
সমন্বিতভাবে কাজ করলে প্রচলিত বিচার ব্যবস্থাতেই মামলা নিষ্পত্তি ও সাজার হার যৌক্তিকভাবে বাড়ানো সম্ভব বলে আইনজীবীরা মনে করেন।
তারা সবাই বলছেন, মাদক মামলায় সাক্ষী গুরুত্বপূর্ণ হওয়ায় সত্যিকার ও কার্যকর সাক্ষী নিয়ে মামলা এগোতে হবে। পাশাপাশি মামলার বাদীকে থাকতে হবে দুর্নীতিমুক্ত ও কর্তব্যপরায়ণ।
বিস্তারিত দেখুন পরাগ আজিমের ভিডিও রিপোর্টে








