ক্রিকেট

দেশে ফিরেই মিরপুরের জিমে সাকিব, খেলবেন ডিপিএলে

মিরপুরের জিমে ব্যায়ামরত সাকিব, ডিপিএলে খেলার প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান মিরপুরের জিমে ওজন উত্তোলন করছেন, ডিপিএল খেলায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

হঠাৎ করেই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। লিগ শুরুর আগে তার দল ছিল মোহামেডান। ক্লাবটি আসর থেকে আগেভাগে ছিটকে গেছে। সঙ্গে সাকিবের পারিবারিক কারণে তাদের জার্সিতে মাঠে নামা হয়নি। তাতে দলবদলের সুযোগ সামনে এসেছে। বৃহস্পতিবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে দেখা যাবে সাকিবকে।

ক্লাবটির চুক্তি সম্পন্ন করতে বুধবার মিরপুরে এসেছিলেন সাকিব। জিমে দীর্ঘ সময় কাটান। সকালেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি।

পরিবারের সবার অসুস্থতার খবরে গত মাসে সাউথ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফেরেন সাকিব। কয়েকদিন থাকার পর মেয়ের স্কুলের জন্য তাকে নিয়ে চলে যান যুক্তরাষ্ট্রে। মাঝে অসুস্থ শাশুড়িকে হারান।

ডিপিএল খেলার কথা না থাকলেও হঠাৎ করেই সিদ্ধান্ত বদলান সাকিব। সামনে শ্রীলঙ্কা সিরিজ থাকায় প্রস্তুতির মঞ্চ হিসেবে ঘরোয়া লিগকে বেছে নিয়েছেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার।

রূপগঞ্জে খেলতে সাকিবকে ছাড়পত্র আগেই দেয় মোহামেডান। মোহামেডানের যে ক্রিকেটাররা এবার একটি ম্যাচেও তাদের হয়ে মাঠে নামেননি, সেই ক্রিকেটারদের অন্য ক্লাবে খেলার অনুমতি দেয়া হচ্ছে আগে থেকেই। জাতীয় দলের হয়ে সাউথ আফ্রিকা সফর থেকে ফিরে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ যেমন মোহামেডান ছেড়ে নাম লিখিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে।

বিষয়:বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমোহামেডানলিজেন্ড অব রূপগঞ্জলিড স্পোর্টসসাকিব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…