ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের নিবন্ধন অনুযায়ী দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা ৮৪ লাখ। এর বাইরে অনেকেই আছেন যাদের রোগ সনাক্ত করা হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা গেলে হার্ট, কিডনি জটিলতা এবং উচ্চরক্তচাপের রোগ থেকে মুক্ত থাকা সম্ভব।
বিশ্বে শতকরা ৯ ভাগ প্রাপ্তবয়স্ক লোকের ডায়াবেটিস রয়েছে। আর বাংলাদেশে প্রতি ১০ জনে ১ জন এ রোগে আক্রান্ত।
বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমেই এর সাথে সংশ্লিষ্ট ব্যয়বহুল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
ডায়াবেটিস রোগীদের নিয়মিত হাঁটা এবং সঠিক খাদ্যাভাসের ওপর জোর দেন বিশেষজ্ঞরা। শরীরের অন্যান্য অঙ্গের পাশাপাশি ডায়াবেটিস রোগীদের পায়ের যত্নে বিশেষ মনোযোগী হতে বলেন বিশেষজ্ঞরা।
ডায়াবেটিসকে একতরফা বংশগত বা বয়সের কারণ হিসেবে বিবেচনা না করে বরং প্রতি মুহূর্তে সতর্কতার ওপর জোর দিয়েছেন চিকিৎসকরা।
আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে-








