চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে গ্যালাক্সি নোট নাইন উন্মোচন করলো স্যামসাং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ন ১৩, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশের বাজারে গ্যালাক্সি নোট সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস নোট নাইন নিয়ে হাজির স্যামসাং মোবাইল বাংলাদেশ।

সোমবার প্রি-অর্ডারের জন্য রাজধানীতে রবির কর্পোরেট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নোট নাইন উন্মোচন করা হয়। বহুল প্রতীক্ষিত এ ডিভাইসটির উন্মোচন অনুষ্ঠানে অংশীদার হিসেবে স্যামসাং মোবাইল বাংলাদেশের সঙ্গে আছে দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান রবি।

নোট নাইনে ব্যবহারকারীকে বাড়তি কিছুর অভিজ্ঞতা দেবে  ‘এস পেন।’ এই পেনের মাধ্যমে ল্যাপটপ ছাড়াই করা যাবে প্রেজেন্টেশন, পেনে থাকা বাটন চেপেই তোলা যাবে ছবি। ওশেন ব্লু এবং মেটালিক কপার রংয়ে পাওয়া যাবে গ্যালাক্সি নোট নাইন। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে ইতোমধ্যে গ্যালাক্সি নোট নাইনের প্রি-অর্ডার শুরু হয়েছে। আর এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ১৩ আগস্ট থেকে শুরু হয়ে আগামি ২ সেপ্টেম্বর পর্যন্ত প্রি-অর্ডারের আয়োজন করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।

৯৪ হাজার ৯০০ টাকা মূল্যের গ্যালাক্সি নোট নাইন অগ্রিম বুকিং দিতে হলে আগ্রহী ক্রেতাদের মাত্র ১০,০০০ টাকা জমা দিতে হবে। প্রি-অর্ডার দেয়া ক্রেতারা নোট নাইনের সঙ্গে উপহার হিসেবে পাবেন একটি জেবিএল ফ্লিপ ফোর স্পিকার কিংবা একটি ওয়্যারলেস চার্জার।

এছাড়া রয়েছে ০শতাংশ সুদে সুদে সর্বোচ্চ ৩৬ মাসের ইএমআই বা কিস্তি সুবিধার পাশাপাশি ওয়ান-টাইম ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা। ক্রেতারা বিকাশ দিয়ে পেমেন্ট করলে ১০ হাজার টাকা ক্যাশব্যাক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নির্দিষ্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৪ হাজার ২৪৫ টাকা ক্যাশব্যাকের সুযোগ পাবেন।

উন্মোচন অনুষ্ঠানের বক্তব্যে স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল মুইদুর রহমান বলেন: দৃষ্টিনন্দন নকশা এবং অত্যাধুনিক সব ফিচারসমৃদ্ধ গ্যালাক্সি নোট নাইন, স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে নিয়ে অন্য উচ্চতায় নিয়ে যাবে আশা করি।

Reneta

রবির ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রুহুল আমিন বলেন: ৬৪টি জেলায় ৭ হাজারটি ৪.৫জি বিটিএস স্থাপনের মাধ্যমে দেশের সর্ববৃহৎ ৪.৫জি নেটওয়ার্ক বিস্তার করেছে রবি। যুগান্তকারী এ মাইলফলক ছোঁয়ার সময়ে স্যামসাংয়ের অত্যাধুনিক ফ্ল্যাগশিপ নোট সিরিজের হালনাগাদ সংস্করণ গ্যালাক্সি নোট নাইন উন্মোচনের সঙ্গী হতে পেরে আমরা আনন্দিত।

প্রতিটি স্যামসাং গ্যালাক্সি নোট নাইন কিনে রবি গ্রাহকরা পাবেন ৭দিন মেয়াদের ৯জিবি ফ্রি ডাটা, যেখানে সাধারন ইন্টারনেট ব্যবহারের জন্য ৫জিবি এবং আইফ্লিক্স ব্যবহারের জন্য ৪জিবি ডাটা বরাদ্দ থাকবে।

উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্যামসাং মোবাইল বাংলাদেশের জেনারেল ম্যানেজার বোমিন কিম, হেড অব প্রোডাক্ট মোহাম্মদ ইফতেখার হোসেনসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: রবিস্যামসাং
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT