চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্র নেই বিএনপিতে: ওবায়দুল কাদের

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
৯:০৬ অপরাহ্ন ২৫, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে গণতন্ত্র আছে ঠিকই, গণতন্ত্র নেই বিএনপির ঘরে। যারা অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করে না, তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? তারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। জনগণ তাদের ডাকে সাড়া দেয় না।

বুধবার কুমিল্লায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেয়ার পূর্বে জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে এ কথা বলেন। এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইভিএমে ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ নির্বাচনের নিশ্চয়তা রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ইভিএমে সুষ্ঠু নির্বাচন হয়। অতীতে যেখানে ইভিএমে ভোট হয়েছে সেখানে বিরোধীদল জিতেছে, বিএনপিই জিতেছে। ইভিএমে ফ্রি অ্যান্ড ফেয়ার সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা রয়েছে। এ নিয়ে দ্বিধা সংকোচের দরকার নেই।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আসুন নির্বাচনে অংশগ্রহণ করুন, একটা শান্তিপূর্ণ অবাধ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে স্বাধীন ভূমিকা পালনের সহযোগিতা সরকার থেকে দেয়া হবে। এখানে সরকার কোন হস্তক্ষেপ করবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করে না বলেই একটা জাম্বুজেট মার্কা কমিটি করেছে। একটা কনফারেন্স তারা করতে পারেনি। ব্যর্থ হয়েছে আন্দোলনে- নির্বাচনে। দেশের জনগণ এখন আর কেউ তাদের ডাকে সাড়া দেয় না। তাতে সরকারের তো কোন দোষ নেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগইভিএমওবায়দুল কাদেরগণতন্ত্রবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT