সারাদেশে পর্যায়ক্রমে কাঁচা রাস্তায় ইট বসানো হবে। এ জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১ হাজার ২শ’ ৩৮ কোটি টাকা।
মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান।
একনেক সভায় ৬ বিভাগে বিটিভি’র পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপন সংক্রান্ত প্রকল্পে অনুমোদন দিয়েছে সরকার। এ প্রকল্পে ১ হাজার ৩শ’ ৯১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।এছাড়া সবুজায়নের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ২শ’ ২৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদিত ৭টি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ২শ’ ৩৮ কোটি টাকা।








