চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বাইরে ‘কমলা রকেট’-এর প্রথম যাত্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ন ২৭, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিলো ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত ছবি ‘কমলা রকেট’। নূর ইমরান মিঠুর পরিচালনায় ছবিটি সিনেবোদ্ধা মহলে বেশ প্রশংসাও কুড়ায়। দেশের গন্ডি পেরিয়ে প্রথমবার ছবিটি এবার অংশ নিচ্ছে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিব চলচ্চিত্র উৎসবে।

শ্রীলঙ্কার সীমান্তবর্তী শহর জাফনা। আর এই শহরের নাম অনুসারেই চতুর্থবারের মতো বসতে যাচ্ছে জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হয়ে উৎসবটি চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত। আর এই উৎসবেই মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে সাহিত্যিক শাহাদুজ্জামান ও মিঠুর চিত্রনাট্যে নির্মিত ‘কমলা রকেট’ ছবিটি।

এমন খবরে স্বভাবতই উচ্ছ্বসিত নির্মাতা মিঠু। জাফনা চলচ্চিত্র উৎসবে নিজের ছবি প্রতিযোগিতা বিভাগে লড়াই করছে জানিয়ে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘কমলা রকেট’ আমার প্রথম চলচ্চিত্র। দেশের মানুষ আমার ছবিটি আগে দেখেছেন। অনেক প্রশংসাও পেয়েছি। দেশব্যাপী অনেক মানুষ ছবিটি দেখতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন। এরইমাঝে শ্রীলঙ্কায় জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে মনোনীত হওয়ার খবর আনন্দের।

৩ থেকে ৮ অক্টোবর চলবে জাফনা চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবে অংশ নিতে ৫ অক্টোবর নির্মাতা নূর ইমরান মিঠু ঢাকা ত্যাগ করবেন বলেও জানান। জাফনা চলচ্চিত্র উৎসবকে নিজের অন্যরকম একটা অভিজ্ঞতা হিসেবেও দেখেনে মিঠু। জানালেন, বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবগুলোতে আমি এর আগেও উপস্থিত থেকেছি। কিন্তু সেগুলোতে আমি অংশ নিয়েছি একজন অভিনেতা হিসেবে। কিন্তু প্রথমবার আমি একজন নির্মাতা হিসেবে জাফনায় অংশ নিতে যাচ্ছি। এই জার্নি আমার কাছে তাই গুরুত্বপূর্ণ।

এরআগে ২০১৫ সাল থেকে শুরু হওয়া জাফনা চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসরে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছিলো ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আবু শাহেদ ইমনের বহুল প্রশংসিত ছবি ‘জালালের গল্প’। নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’ একই উৎসবে প্রতিযোগিতা বিভাগে মনোনীত হওয়ায় যেন কিছুটা স্মৃতিকাতর নির্মাতা আবু শাহেদ ইমন।

জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি একেবারে নতুন হলেও এর আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন নির্মাতা আবু শাহেদ ইমন। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, আমি ২০১৬ সালে ‘জালালের গল্প’ নিয়ে জাফনা চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলাম। সেখানকার আয়োজক ও সাধারণ মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ। ছোট্ট শহর, কিন্তু খুব গুছানো।

Reneta

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ও বর্তমানের তুখোড় নির্মাতা তৌকীর আহমেদ। ছবিতে দালাল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ,আবু রায়হান রাসেল।

Jui  Banner Campaign
ট্যাগ: আবু শাহেদ ইমনইমপ্রেসকমলা রকেটচলচ্চিত্র উৎসবচ্যানেল আইজাফনাজালালের গল্পলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সহকর্মীদের প্রার্থনায় অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গাজার উদ্বাস্তু শিবিরের তাঁবুতে ইসরাইলের বিমান হামলা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জাতীয় সংসদে নবনির্বাচিত এমপি ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দুর্নীতি দমন আর সুশাসন প্রতিষ্ঠাই নতুন সরকারের মূল লক্ষ্য: বিএনপি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT