চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশের অধিকাংশ মানুষ চিকিৎসক বিদ্বেষী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ন ২০, অক্টোবর ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

দেশের অধিকাংশ মানুষ ‘চিকিৎসক বিদ্বেষ’ নামক একধরনের মানসিক জটিলতায় ভুগছে বলে মনে করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক ডা. গুলজার হোসাইন উজ্জ্বল। কর্মজীবনে নিজের অভিজ্ঞতা এবং একজন চিকিৎসকের বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় এক ধরণের বিতর্কের তৈরি হওয়ায় তিনি এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন: ‘‘১. আমি মাঝে মাঝেই পেশার বাইরের কিছু কাজ করি। যেমন স্ক্রিপ্ট লিখি। একবার কর্পোরেট ডকুমেন্টারির কাজে গেলাম এক নাম করা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে। ভিসি মহোদয়ের সাথে মিটিং হবে। ভিসি ভদ্রলোক মহা ডায়ানামিক। শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বুদ্ধিজীবি, লেখক, কবি ইত্যাদি। পরিচিত হয়ে ভাল লাগলো। কথা বলে জানতে পারলাম তিনি আরো দুটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। পলিটিক্যাল কানেকশন ভাল। এলাকায় ভাল ফিল্ড আছে।

আমি ডাক্তার শুনে শুরু করলেন গতানুগতিক আলোচনা। হাটু ব্যথার জন্য রিউম্যাটলজির এক প্রফেসরের সিরিয়াল পেয়েছেন বহু কষ্টে। রাত দুইটায় সেই ডাক্তার তাকে দেখলেন। এত রোগী কিভাবে দেখে? কী দেখে আসলে? তারপর অনেক টেস্ট দিল।

আমার প্রোফাইল শুনে একটু ঠোট বাঁকা করে বললেন, আপনি ডাক্তার মানুষ এসব করেন কেন? বললাম শখে করি। ভালো লাগে। ডাক্তারি ভালো লাগে না? এত সময় পান কী করে? আমি তো প্রাইভেট প্র‍্যাক্টিস করি না। তাই কিছু সময় পাই।

ডাক্তার হয়ে ডাক্তারি করেন না? মানুষের সেবা করা কী ভালো না?

আমি ডাক্তারি করি না তা তো বলিনি। আমি সরকারি হাসপাতালের ডাক্তার। সকাল বিকাল রোগী দেখি। মাঝে মাঝে ইভিনিং নাইটও করি। শুধু প্রাইভেট প্র‍্যাক্টিস করছি না।

Reneta

তারপরও… প্রাইভেট প্র‍্যাক্টিস করলে আরো বেশি মানুষ সেবা পেত। আমি তা মনে করি না। প্রতিটা কাজেই মানুষের সেবা হয়। আর সরকারি হাসপাতালে কাজ করলে সেটা ইনকম্পলিট সেবা হয় এমন ধারণার কারণ কি? বরং সরকারি হাসপাতালের ডাক্তাররা কেন প্রাইভেট প্র‍্যাক্টিস করে তা নিয়েই তো বেশি অভিযোগ করেন আপনারা।

ভদ্রলোক প্রসঙ্গ পাল্টালেন। এবার সরকারি হাসপাতাল ডাক্তাররা কী কী খারাপ কাজ করেন তাই নিয়ে শুরু করলেন বক্তৃতা।

২. একজন ডাক্তার এবার বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছে বলে অনেকেরই অস্বস্তি হচ্ছে। শরীফুল হাসান নামের একদা প্রথম আলোর সাংবাদিক বর্তমানে পেশা পরিবর্তন করে ব্র‍্যাক নামের এনজিওতে উচ্চ পদে কর্মরত, একটা লম্বা স্ট্যটাস লিখেছেন। আরও অনেকেই লিখছেন।

তাদের মূল বক্তব্য-
রাষ্ট্রের অপচয়, মেধার অপচয় ইত্যাদি। তারা ধরেই নিয়েছেন মেধাবীরা ডাক্তারি করবে, কম মেধাবীরা পররাষ্ট্র, পুলিশ আর এডমিনে যাবে। কয়েক বছর আগে বিসিএস এ প্রথম হয়ে কাস্টমস অফিসার হয়েছেন একজন ইঞ্জিনিয়ার। তখন এসব আলাপ শুনিনি। পেশা পরিবর্তনের অধিকার সবার আছে কেবল ডাক্তারের নেই।

৩. একজন লিখেছেন বিসিএসই যখন দিবেন তাইলে ডাক্তারি পড়লেন কেন? বাংলায় পড়তেন। বোঝা যায় বাংলা বিষয়টাকে তারা কিভাবে দেখেন। এডমিন ক্যাডার বা ফরেন ক্যাডারকেই বা কি বিবেচনা করেন? কিন্তু প্রকাশ করেন উল্টাটা। হাহ ক্ষমতা!

আচ্ছা কেউ কি বলেছেন বাংলা সাহিত্যের ছাত্ররা কেন ফরন ক্যাডারে যাবে? কেন তারা কবিতা, গল্প লিখবে না? কেন তারা শুধু মাত্র বাংলা একাডেমিতে চাকরি নেবে না? শুধু কলেজ বিশ্ববিদ্যালয়ে বাংলার অধ্যাপক হবে না? পাবলিক এডের ছেলেরাই শুধু এডমিন ক্যাডারে যাবে এমন কথা বলা হয়কি?

৪. আগে আমি এসব বিশ্বাস করতাম না। এখন করি। এদেশের অধিকাংশ মানুষ ‘চিকিৎসক বিদ্বেষ’ নামক একধরনের মানসিক জটিলতায় ভুগছে।  চিকিৎসকরা যাই করবেন তাতেই তাদের আপত্তি।’’

Jui  Banner Campaign
ট্যাগ: চিকিৎসক
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT