চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশীয় পুরনো ছবির ‘অর্ধেক সেলও নেই’ জিতের নতুন ছবির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ন ১৭, অক্টোবর ২০২১
বিনোদন
A A
বর্ষা সিনেমা হল (জয়দেবপুর, গাজীপুর) ছবি: নাহিয়ান ইমন

বর্ষা সিনেমা হল (জয়দেবপুর, গাজীপুর) ছবি: নাহিয়ান ইমন

দীর্ঘদিন পর আমদানির (সাফটা চুক্তি) মাধ্যমে শুক্রবার কলকাতার নায়ক জিতের একেবারে নতুন ছবি ‘বাজি’ বাংলাদেশে মুক্তি পেলেও ‘গ্রহণ করেনি’ দর্শক। দেশের একাধিক সিনেমা হল কর্তৃপক্ষ বলছেন, ‘বাজি’ প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

প্রথম ও দ্বিতীয় দিনে ব্যবসাও আশানুরূপ হয়নি। এর চেয়ে দেশের শীর্ষ চিত্রতারকা শাকিব খানের পুরনো ছবির দর্শক ও সেল দুটোই বেশী হয়। এমনটাই দাবী করলেন রাজধানী ও এর আশপাশের একাধিক হল কর্তৃপক্ষের।

‘বাজি’ প্রদর্শিত হচ্ছে এমন একাধিক সিনেমা হল কর্তৃপক্ষের সাথে কথা হয় চ্যানেল আই অনলাইনের।

জয়দেবপুরের বর্ষা সিনেমা হলের সার্বিক দায়িত্বে থাকা আবদুর রহমান বলেন, শুক্রবার তিন শো থেকে ২৭ হাজার টাকা সেল হয়েছে ‘বাজি’র। শনিবার হয়েছে ১৫ হাজার টাকা। শাকিব খানের পুরাতন সিনেমা চালালে প্রথমদিন তিন শো থেকে কমপক্ষে ৩৫-৪০ হাজার টাকা সেল হয়!

তিনি বলেন, নতুন ছবি না থাকায় ‘বাজি’র আগে ২ সপ্তাহ শাকিবের পুরাতন ছবি ‘ডেয়ারিং লাভার’ ও ‘ভালোবেসে মরতে পারি’ চলেছিল। ১০ বছর আগের ২ ছবি চালিয়েও ‘বাজি’র চেয়ে ভালো ব্যবসা করে। আর শাকিবের নতুন ছবি এলে তো কথাই নেই! ‘বীর’ থেকে প্রথম সপ্তাহে ২ লাখ টাকার ব্যবসা করে। লকডাউনের মধ্যে সর্বশেষ ‘নবাব এলএল.বি’ লক্ষাধিক টাকার ব্যবসা করে।

তবে অন্যান্য সিনেমা হলের তুলনায় বর্ষায় ‘বাজি’র সেল ‘মোটামুটি ভালো’ উল্লেখ করে আবদুর রহমান, এখানে ‘বাজি’ চলছে শেয়ারিংয়ে। খরচ বাদে যা সেল হবে আমদানিকারক ও হল কর্তৃপক্ষ ফিফটি ফিফটি শেয়ার পাবেন। সেই হিসেব করলে মোটামুটি ভালোই। তবে আমরা আশা করেছিলাম নতুন সিনেমা হিসেবে আরও ভালো সেল হবে। কিন্তু তা হচ্ছে না।

Reneta

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর মধুমিতায় ‘বাজি’র ব্যবসা খারাপ। পশ্চিমবঙ্গের সিনেমা হলে জিতের কাটতি থাকলেও বাংলাদেশের হলে তেমনটি নেই। শনিবার সন্ধ্যার শো দেখে ইমরান হোসেন নামে এক দর্শক জানান, সন্ধ্যার শোতে পুরো হলে মাত্র ২৫ পারসেন্ট দর্শক ছিল!

রাজধানীর ‘শ্যামলী’ সিনেমা হলের ম্যানেজার আহসানউল্লাহ বলেন, জিতের এই সিনেমার দর্শক একেবারে নেই বলা যায়। ৮/১০ জন দর্শক নিয়ে শো চালাতে হচ্ছে। একেবারেই লস প্রজেক্ট। ২দিনে (শুক্র-শনিবার) শ’খানেক টিকেট বিক্রি হয়েছে। বিদ্যুৎ বিল, স্টাফদের খরচ পর্যন্ত উঠছে না। এখন দেশের বড় বাজেটের সিনেমাগুলো একে একে মুক্তি দেয়া দরকার।

বগুড়ার সর্বাধুনিক মধুবন সিনেপ্লেক্স চালু হয়েছে ‘বাজি’র মাধ্যমে। এর পরিচালক ইউনুস রুবেল মনে করেন, নতুন থিয়েটার হিসেবে মোটামুটি ব্যবসা হচ্ছে ‘বাজি’র। তবে শুক্রবারের তুলনায় শনিবার দর্শক কম ছিল উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় অস্থিরতায় দ্বিতীয় দিনে সেল কমে যায়। আজ (রবিবার) এভারেজ দর্শক রয়েছে।

তিনি আরও বলেন, দেশের নতুন বাণিজ্যিক ধারার সিনেমা দরকার। এই মুহূর্তে শাকিব খানের নতুন সিনেমা খুব মিস করছি। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমার প্রয়োজন ছিল। সবমিলিয়ে দেশের নতুন নতুন বাণিজ্যিক সিনেমাগুলোর মুক্তি দেয়া প্রয়োজন। মধুবন সিনেপ্লেক্স নিয়ে এই অঞ্চলের মানুষের অনেক বেশী আগ্রহ। নতুন সিনেমা পেলে তারা আবার হলে আসতো।

‘বাজি’ এদেশে আমদানী করে ৪৩ সিনেমা হলে মুক্তি দিয়েছে তিতাস কথাচিত্র। অংশুমান প্রত্যুষ পরিচালিত এ ছবিটি জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্মওয়ার্কস এর। ছবিটি জুনিয়র এনটিআর-রাকুল প্রীতের তেলেগু ব্লকবাস্টার ‘নান্নাকু প্রেমাথো’র রিমেক।

‘বাজি’ ছবিতে জিতের নায়িকা মিমি চক্রবর্তী। এই সিনেমার বিনিময়ে বাংলাদেশ থেকে পশ্চিমঙ্গে দেয়া হয়েছে ‘রাত্রির যাত্রী’।

Jui  Banner Campaign
ট্যাগ: আমদানিজিৎজুনিয়র এনটিআরপশ্চিমবঙ্গবর্ষা সিনেমা জয়দেবপুরমধুবন সিনেপ্লেক্সমিমি চক্রবর্তীরাকুল প্রীতলিড বিনোদনশাকিব খানসাফটা চুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT