চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশিয় সফটওয়্যার ব্যবহারে কি রিজার্ভ চুরি ঠেকানো যেত?

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৯:২৯ অপরাহ্ন ০৮, ডিসেম্বর ২০১৭
অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেনের সার্ভারে যদি দেশিয় কোম্পানির তৈরি করা সফটওয়্যার ব্যবহার করা হতো, তাহলে রিজার্ভ চুরির মতো কোন ঘটনা ঘটতো না বলে মন্তব্য করেছেন প্রযুক্তিবিদ ও বেসিসের সভাপতি মোস্তফা জব্বার।

তিনি বলেন: বিদেশি কোম্পানির সফটওয়্যার ব্যবহারের কারণে এত বড় ঘটনা ঘটেছে। এখনও বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত নয়।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় তথ্য প্রযুক্তিখাত থেকে ‘৫ বিলিয়ন ডলার রপ্তানি’ আয় শীর্ষক সেমিনারে যোগ দেন মোস্তফা জব্বার। তিনি ছাড়াও এই সেমিনারে ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোকনুজ্জামান, ড্রিম ৭১ বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক রাশেদ কবির, জাপানের ড্রিমইনপকেট এর সিওও শিন শাতেক প্রমুখ।

এসময় মোস্তফা জব্বার বলেন: আইটি খাতে দক্ষ জনশক্তি ও সফটওয়ারের অভাবে রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে। বাংলাদেশ ব্যাংক যদি অটোমেশনে দেশিয় সফটওয়্যার ব্যবহার করতো তাহলে রিজার্ভ চুরির মতো এত বড় ঘটনা ঘটতো না।

রপ্তানি আয়
ছবি: শাহাদাত হোসেন

‘বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলো দেশের সন্তান। এসব সন্তান যদি বাংলাদেশ ব্যাংকের সেই দায়িত্বে থাকতো, আর তাদের দূর্বলতার কারণে যদি রিজার্ভ চুরি হতো তাহলে আজ তাদের আইনের আওতায় আানা যেত’, বলেন মোস্তফা জব্বার।

তিনি বলেন: বেশিরভাগ প্রযুক্তি পণ্যই বিদেশ থেকে আমদানি করা হয়। বিদেশি কোম্পানি বাংলাদেশে ব্যাপকহারে ব্যবসার প্রসার ঘটাচ্ছে। অথচ দেশের মানুষের কোন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। অথচ দেশে আইটি খাতে দক্ষ জনবল তৈরি, সব ধরনের আর্থিক ও সেবামূলক সহায়তা পাওয়া গেলে ২০২১ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে।

Reneta

মোস্তফা জব্বারের বক্তব্যের পর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান।

তিনি বলেন: রপ্তানি আয় বাড়াতে এবং এই আয় বৈধভাবে দেশে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে রপ্তানি আয় যেন হুন্ডিতে না আনতে হয় সে জন্য পদক্ষেপ নেয়া হবে।

রপ্তানি আয়
ছবি: শাহাদাত হোসেন

তবে রিজার্ভ চুরি নিয়ে মোস্তফা জব্বারের বক্তব্যের বিষয়ে কিছু বলেননি রাজী হাসান।

অনুষ্ঠান শেষে এ বিষয়ে জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে আবু হেনা মোহা. রাজী হাসান বলেন: এখানে সুইফট (আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানের আন্তর্জাতিক নেটওয়ার্ক) ও মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমের বিষয়টি সম্পৃক্ত। কারণ বাংলাদেশ ব্যাংক এই দুইটি সংস্থার মাধ্যমেই লেনদেন করে থাকে।

‘রিজার্ভ চুরির বিষয়টি এখনো তদন্তাধীন। তদন্ত শেষ হলে বলা যাবে এই বিষয়ে সুইফট, ফেডারেল রিজার্ভ নাকি বাংলাদেশ ব্যাংকের ত্রুটি ছিল। অতএব এখনই এ বিষয়ে মন্তব্য করা যাবে না। কারণ এখনও বাংলাদেশ ব্যাংক লেনদেনের ক্ষেত্রে সুইফট ও ফেডারেল রিজার্ভ সিস্টেমকে ব্যবহার করছে’, বলেন বাংলাদেশ ব্যাংকের এই ডেপুটি গভর্নর।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ ব্যাংকবেসিসমোস্তফা জব্বাররিজার্ভ চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT