চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ: মোশাররফ রুবেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ন ০১, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মস্তিষ্কের টিউমার অপসারণ করিয়ে মোশাররফ হোসেন রুবেল দেশে ফিরেছেন শনিবার। সোমবার এসেছিলেন বিসিবি কার্যালয়ে। শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচ চলায় দেখা হয়ে যায় সতীর্থদের সঙ্গেও। এসময় বেশ হাসিখুশি দেখা গেলেও কথায় ছিল জড়তা। বারবার কণ্ঠ আটকে আসলেও সবাইকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি এ ক্রিকেটার।

‘মানুষের এত ভালোবাসা পাব, এত সাড়া পাব ভাবিনি। প্রতি মুহূর্তে খবর নিয়েছে সবাই। কথা বলতে একটু সমস্যা হচ্ছে, হাসপাতালে আমাকে দেখতে অর্থমন্ত্রী, গণপূর্ত মন্ত্রী, বিসিবি সভাপতি এসেছিলেন। সাকিব, মাশরাফী, তামিম খবর নিয়েছে। এত ভালোবাসা পাব, চিন্তা করিনি। দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ।’

অস্ত্রোপচার সফল হলেও মোশাররফ রুবেলকে আবারও সিঙ্গাপুর যেতে হবে কিছুদিন পর। টিউমারের জীবাণু পুরোপুরি নির্মূল করতে নিতে হবে রেডিওথেরাপি ও কেমোথেরাপি। আপাতত স্বস্তির খবর, বায়োপসি রিপোর্ট অনুযায়ী টিউমারটা ক্যানসারে রূপ নেয়নি। মাত্র ১২ দিনের মধ্যে টিউমারটা গ্রেড এক থেকে গ্রেড তিনে চলে যায়। দ্রুত অস্ত্রোপচার করা না গেলে ক্যান্সারের শঙ্কায় পড়ে যেতেন তিনি।

টিউমারের অস্ত্রোপচারেই প্রায় ৩৫ লাখ টাকা খরচ হয়ে গেছে মোশাররফের। অত্যাধুনিক ও অত্যন্ত ব্যয়বহুল থেরাপিতে লাগবে আরও ৫০ থেকে ৬০ লাখ টাকা। ৩৭ বছর বয়সী মোশাররফের পাশে দাঁড়িয়েছেন বিসিবিসহ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

অস্ত্রোপচারের পর সিঙ্গাপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেখা করেছেন মোশাররফের সঙ্গে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী, বিসিবি পরিচালক থেকে শুরু করে জাতীয় দলের ক্রিকেটাররা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন, নানাভাবে সহায়তা করছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: মোশাররফ রুবেললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT