চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশপ্রেম থাকলে বিসিএস কর্মকর্তারা দুর্নীতি করতে পারে না

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৮:২৪ পূর্বাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

দেশপ্রেম থাকলে বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তারা দুর্নীতি করতে পারে না বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

সোমবার রাতে  বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন কোর্সের বিভিন্ন ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রথম মেস রজনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

কর্মকর্তাদের উদ্দেশ্য বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রেখে প্রতিমন্ত্রী বলেন: দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাররা বর্তমান সরকারের ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে এবং ২০৩০ সালের মধ্যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসজিডি) অর্জনে সক্রিয় ভুমিকা রাখবে বলে আশা করি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির রেক্টর (সচিব) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, এনডিসি।

আইন ও প্রশাসন কোর্সটি বিসিএস প্রশাসন ক্যাডারের নবীন কর্মকর্তাদের জন্য পাঁচ মাস মেয়াদী একটি মৌলিক প্রশিক্ষণ। গত ১ জানুয়ারি থেকে শুরু হওয়া কোর্সটি চলবে আগামী ৩১ মে পর্যন্ত। এ কোর্সে অংশ নিয়েছেন ২৯তম থেকে ৩৪তম বিসিএসের প্রশাসন ক্যাডারের ১১৮ জন কর্মকর্তা।

কর্মকর্তাদের অংশগ্রহণে ‘বায়ান্নোর বাঁধনে’ শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রীদেশপ্রেমবিসিএস
শেয়ারTweetPin

সর্বশেষ

কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনী প্রচারে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সরিষার হলুদ ফুলে নতুন স্বপ্ন বুনছেন জয়পুরহাটের কৃষকরা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

টিউলিপ সিদ্দিকের ৪ বছর কারাদণ্ডের রায়ে লেবার পার্টির প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মার শান্তি কামনার মধ্যদিয়ে পালিত হলো পবিত্র শবেবরাত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT