চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশজুড়ে ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৬ পূর্বাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের সব জেলায় যথাযথ মর্যাদায় পালন হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিভিন্ন জেলার শহীদ মিনারগুলোতে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদন করেছেন সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

একুশের প্রথম প্রহরে খুলনার শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন।

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়রসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ও সংগঠন।

সিলেটে ভাষা শহীদদের স্মরণে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

একুশের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, ডিআইজি রংপুর রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

দিনাজপুরে রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Reneta

গাইবান্ধায় একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম।

ময়মনসিংহের টাউন হল কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে দিবসের সূচনা করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

নারায়ণগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

গাজীপুরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

নড়াইল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

পটুয়াখালীতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

ফেনীতে বৃষ্টি উপেক্ষা করেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।

লক্ষ্মীপুরে কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান, সংসদ সদস্য এ্যাড. ন্রুউদ্দিন চৌধুরী নয়ন। শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এছাড়া রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নীলফামারী, কুষ্টিয়া, বাগেরহাট, সিরাজগঞ্জ, ভোলা, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, খাগড়াছড়ি, জয়পুরহাট, নোয়াখালী, রাঙ্গামাটিসহ সারাদেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২১ ফেব্রুয়ারিএকুশে ফেব্রুয়ারিভাষা শহীদভাষা সংগ্রামী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

মার্চ ১৮, ২০২৬

একই মহল্লায় দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মার্চ ১৮, ২০২৬

পিএসজির কাছে বড় হার চেলসির, ভবিষ্যৎ জানেন না ফের্নান্দেস

মার্চ ১৮, ২০২৬

চ্যানেল আইতে শামস সুমনের জানাজা সম্পন্ন

মার্চ ১৮, ২০২৬

জামায়াতের সঙ্গে ‘যৌথ খাদ্য বিতরণ’ নিয়ে চীনা দূতাবাসের প্রতিবাদ

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT