চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশকে রিপ্রেজেন্ট করছি, সবাই দোয়া করবেন: ঐশী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ন ০৮, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

‘মিস ওয়ার্ল্ড’-এর গ্র‌্যান্ড ফিনালে শুরুর আগে দেশবাসীর কাছে দোয়া চাইলেন লাল-সবুজ পতাকার প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস ঐশী। শুক্রবার রাতে বাংলাদেশের মানুষের কাছে শুভ কামনা প্রত্যাশা করে একটি ভিডিও বার্তা পাঠান তিনি।

শনিবার চীনের সানাই শহরে বসছে মিস ওয়ার্ল্ড-এর গ্র্যান্ড ফিনালে। ওই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ঐশী। গ্র‌্যান্ড ফিনালের মঞ্চে উঠার আগে শুক্রবার রাতে একটি ভিডিও বার্তা পাঠান তিনি। যা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর ফেসবুক পেইজে পোস্ট দেয়া হয়েছে।

ভিডিও বার্তায় ঐশী বলেন, গ্র‌্যান্ড ফিনালের জন্য শেষ সময়ের প্রস্তুতি চলছে। এটা নিয়েই ব্যস্ত ছিলাম। তারজন্য কোনো ছবি বা ভিডিও পোস্ট করা সম্ভব হয়নি। শনিবার মিস ওয়ার্ল্ড-এর গ্র‌্যান্ড ফিনালে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন নিজের দেশকে ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি।

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র‌্যান্ড ফিনালেতে দেখা যাবে জান্নাতুল ফেরদৌস ঐশীকে। যেখানে অন্যান্য দেশের প্রতিযোগীদের সাথে লড়তে প্রস্তুত তিনি।

এরইমধ্যে মিস ওয়ার্ল্ড নির্বাচনে চলছে ভোটিং। এ প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য ঐশীর এখন ভোট দরকার। তাকে সেরাদের সেরা করতে ভোট করা যাবে শনিবার ‘মিস ওয়ার্ল্ড’-এর গ্র‌্যান্ড ফিনাল শুরুর আগ পর্যন্ত।

শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় মিস ওয়ার্ল্ড ফাইনাল পর্বটি সরাসরি প্রচার করবে জুম টেলিভিশন। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের মিস ওয়ার্ল্ডের আয়োজকরা।

Reneta

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা তিরিশে জায়গা করে নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশী। ৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নেয়া ঐশী গ্র্যান্ড ফিনাল শেষে দেশে ফিরবেন ১০ ডিসেম্বর।

Jui  Banner Campaign
ট্যাগ: ঐশীগ্র্যান্ড ফিনালেবিশ্ব সুন্দরীমিস ওয়ার্ল্ডলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ২২, ২০২৬

লঙ্কানদের বিধ্বস্ত করে সুপার এইট শুরু ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল ও পদোন্নতি

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জনপ্রতিনিধিকে ‘পুঁতে ফেলার’ হুমকি

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ভোজ্য তেল-ডালডায় মরা ইঁদুর

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT