চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু-এক দিনের মধ্যে ঐক্যফ্রন্টের নতুন কর্মসূচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ন ৩১, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে আগামী দু-এক দিনের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

এছাড়াও এ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দেবে সংগঠনটি।

জানা গেছে, ৩ জানুয়ারি স্মারকলিপি দেওয়ার পর নতুন কর্মসূচি ঘোষণা করবে ঐক্যফ্রন্ট।

সোমবার রাতে মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্ট আহ্বায়ক ড. কামাল হোসেন তার চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এসব কথা জানান।

এ সময় ড. কামাল হোসেন বলেন, গতকাল ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে সরকার ও নির্বাচন কমিশন জাতির সাথে যে প্রহসন করেছে, তা দেশবাসী দেখেছে। স্বাধীন দেশের নির্বাচন ব্যবস্থাকে কিভাবে নষ্ট করা যায়, তা দেখালো আওয়ামী লীগ ও সিইসি।

‘‘এই নির্বাচনে আওয়ামী লীগ দলীয় সরকারকে বিজয়ী দেখালেও বাংলাদেশসহ ১৭ কোটি মানুষের গণতন্ত্রের কবর রচিত হয়েছে। এই নির্বাচন ঐক্যফ্রন্ট ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছে।’’

Reneta

ড. কামাল হোসেন যখন কথা বলছিলেন, সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন, ঐক্যফ্রন্টের বিজয়ী ৭ জন শপথ নেবেন কিনা? উত্তরে তিনি বলেন, ‘আমরা তো বলেছি, এই ফলাফল প্রত্যাখ্যান করেছি। এটাতেই সব স্পষ্ট।’

অবশ্য ড. কামাল হোসেন এ বিষয়ে বলেন, ‘এটি আমরা বিবেচনার পর সিদ্ধান্ত জানাবো।’

ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে, ইসিতে স্মারকলিপি দিতে ঐক্যফ্রন্ট, বিএনপি, ২০ দলীয় জোটের প্রার্থী ছাড়াও অন্য যেসব দলীয় প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন, তাদেরকেও সঙ্গে নেয়ার কাজ চলছে।

এ জন্য বিভিন্ন দলের কাছে প্রস্তাবও দেয়া হয়েছে।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে এ বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ডা. জাফর উল্লাহ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী প্রমুখ৷

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনঐক্যফ্রন্টনির্বাচন কমিশনস্মারকলিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন মন্ত্রিসভায় কে কে আলোচনায়

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT