চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুস্থ’ রিয়াল খরচ বাঁচাতে মরিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ পূর্বাহ্ন ০৬, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনার কারণে ইউরোপের সব ক্লাবই কম-বেশি আর্থিক ক্ষতির মুখোমুখি। বড় ক্লাবগুলোও নেহাত ঠেকায় না পড়লে বেশি খরচ করছে না। এখন পর্যন্ত টিমো ওয়ের্নার, লেরয় সানে, আশরাফ হাকিমিরা দলবদল সারলেও তাদের পেছনে কোনো ক্লাবই ৬০ মিলিয়নের বেশি খরচ করেনি। পরিস্থিতি ভিন্ন থাকলে এবারের দলবদলে টাকার ছড়াছড়িই হওয়ার কথা ছিল।

ছড়াছড়ি হওয়া তো দূরের কথা, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ আছে কীভাবে টাকা বাঁচানো যায় সেই চিন্তায়। স্প্যানিশ পত্রিকা মার্কা জানাচ্ছে, এ মৌসুমে অনন্ত ২০০ মিলিয়ন ইউরো নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে রাখতে চায় লস ব্লাঙ্কোসরা। যার অধিকাংশই আসবে খেলোয়াড় বিক্রি করে।

রিয়াল এরইমধ্যে দুই খেলোয়াড়কে বিক্রি করেছে। হাভি সানচেজ গেছেন রিয়াল ভায়াদোলিদে, আর ধারে বরুশিয়া ডর্টমুন্ডে খেলা আশরাফ হাকিমিকে কিনেছে ইন্টার মিলান।

বিক্রি করার মতো এখনো অনেক খেলোয়াড় আছে রিয়াল স্কোয়াডে। গ্যারেথ বেলকে তো গত কয়েক মৌসুম ধরেই বিক্রি করার চেষ্টা চলছে। সঙ্গে হামেস রদ্রিগেজ, ব্রাহিম ডিয়াজ, দানি সেবায়োস এবং মারিনো ডিয়াজকেও অন্য ক্লাবে পাঠানোর চেষ্টা চলছে। জিনেদিন জিদান দ্বিতীয়বার কোচ হওয়ার পর তারা প্রত্যেকেই ফরাসি কোচের সমর্থন হারিয়েছেন, তাতে তাদের দলের রাখারও কোনো যুক্তি দেখছে না ক্লাবটি।

খেলোয়াড় বিক্রির পাশাপাশি এসব খেলোয়াড়ের বেতন থেকেও অর্থ বাঁচানোর পরিকল্পনা রিয়ালের। বেল-রদ্রিগেজরা বার্নাব্যুতে থাকতে পারবেন এক উপায়েই, যদি দর্শকরা অনুমতি পান মাঠে বসে খেলা দেখার। আগামী অক্টোবর থেকে যদি দর্শকরা মাঠে বসে খেলা দেখতে পারেন, টিকিট বিক্রি থেকেও ভালো আয় হবে রিয়ালের। সেক্ষেত্রে হয়তো খেলোয়াড় বিক্রির চাপটা কমে যাবে।

তারপরও খারাপটাই মাথায় রেখে খেলোয়াড় কমাচ্ছে রিয়াল। আগামী মৌসুম মাথায় রেখে মূল স্কোয়াডে ৩৮ জন খেলোয়াড় রাখার পরিকল্পনা হয়ে গেছে। আর সামনে বড় মন্দা আসতে পারে এমন ভাবনা থেকে যতটা সম্ভব হাতে নগদ অর্থের পরিমাণও বাড়িয়ে রাখতে চায় তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: জিদানবার্সারামোসরিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে শিক্ষা: উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা, বাস্তবতার পরীক্ষা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ফাইনালে বিধ্বংসী ১৭৫ রানে সূর্যবংশীর তিন রেকর্ড

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে কৃষি ও সুনীল অর্থনীতি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারত ম্যাচে খেলতে শ্রীলঙ্কার অনুরোধ ‘রাখবে না’ পাকিস্তান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT